1. admin@timesnews71.com : অ্যাডমিন :
এসকে সুরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

এসকে সুরের বাসায় দুদকের অভিযান, টাকা উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫

টাইমস নিউজ ডেস্ক

দুর্নীতির মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এসকে) সুর চৌধুরীর ধানমন্ডির বাসা থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার (১৯ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দুদকের পরিচালক কাজী সায়েমুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

সায়েমুজ্জামান বলেন, অভিযানে নগদ অর্থ ও স্বর্ণালংকার ছাড়াও সঞ্চয়পত্র, বীমা, মেয়াদী আমানত এবং ফিক্সড ডিপোজিটের ৪ কোটি ৪৫ লাখ টাকার ডকুমেন্ট পাওয়া গেছে।

তিনি বলেন, যে ফ্ল্যাটে অভিযান চালানো হয়েছে তা ৪৪০০ স্কয়ার ফিটের। এ ছাড়া পশ্চিম রামপুরা ও সেগুনবাগিচায় আরও দুইটি ফ্ল্যাট রয়েছে। তার স্বর্ণ বাংলাদেশ ব্যাংকের লকারে রাখা আছে। সেখান থেকে যেন তিনি না তুলতে পারেন সেজন্য বাংলাদেশ ব্যাংককে আমরা জানিয়েছি।

দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বলেন, ঢাকার ধানমন্ডিতে এস কে সুরের বাসায় অভিযান চালিয়ে নগদ ১৬ লাখ ২৫ হাজার টাকা, সঞ্চয়পত্র ও বিমার প্রায় চার কোটি টাকার কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

এর আগে, সম্পদ বিবরণী দাখিল না করায় গত বছরের ২৩ ডিসেম্বর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এরপর ১৪ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের একটি দল কেন্দ্রীয় ব্যাংকের সাবেক এই কর্মকর্তাকে গ্রেপ্তার করে। পরে আদালতের আদেশে তাকে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71