1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ

  • প্রকাশের সময় : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। আজ শুক্রবার শেষ ম্যাচ জিতে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল টাইগাররা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস জানালেন ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে আত্মবিশ্বাসী ছিল দল।

বোলারদের প্রশংসা করে লিটন বলেন, ‘টেস্টে আমরা দারুণ খেলেছি, ওয়ানডেতে দুর্ভাগ্যজনকভাবে আমরা জিততে পারিনি কিন্তু আমাদের আত্মবিশ্বাস ছিল। (বোলিং আক্রমণ বিশ্বের যেকোন দলকে চ্যালেঞ্জ জানাতে পারে প্রশ্নে) হ্যাঁ, আমরা জানতাম ভালো রান করতে পারলে সেটা ডিফেন্ড করার মতো বোলার আমাদের আছে।’

কোচিং স্টাফ-টিম ম্যানেজমেন্ট নিয়ে লিটন বলেন, ‘(ফিল সিমন্স) সে কখনোই চাপ দেয় না, আমরা স্বাধীনভাবে খেলছি। শুধু সে না পুরো কোচিং স্টাফ এবং টিম ম্যানেজমেন্ট অনেক সাহায্য করছে। আমরা প্রতিনিয়ত উন্নতি করছি, উইকেট ভালো ছিল ব্যাটিংয়ের জন্য এবং বোলাররা যে মনোভাব দেখিয়েছে তা অসাধারণ ছিল।’

এই হোয়াইটওয়াশকে বড় অর্জন মনে করে লিটন বলেন, ‘এই মুহুর্তে তাদের ব্যাটিং আমাদের চেয়ে ভালো, তাদের পাওয়ার হিটার রয়েছে কিন্তু আমরা ১৯০ ডিফেন্ড করেছি এটা বড় অর্জন। এই সিরিজে আমরা ভালো খেলেছি এবং পরবর্তীতে যেখানেই খেলব আমাদের ভালো খেলতে হবে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71