1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কক্সবাজারে আকস্মিকভাবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ স্কয়ার হাসপাতালে ভর্তি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

কক্সবাজারে আকস্মিকভাবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ স্কয়ার হাসপাতালে ভর্তি

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫

আলী আহসান রবি:-

কক্সবাজারে আকস্মিকভাবে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অসুস্থ হয়ে পড়েছেন, শনিবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে তাকে বিমান বাহিনীর মেডিক্যাল হেলিকপ্টারে চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমরান হোসাইন সজীব রাতে কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংস্কৃতি উপদেষ্টা শুক্রবার ৫ দিনের সফরে কক্সবাজার আসেন,

কক্সবাজারে সংস্কৃতি হাব বিষয়ক এবং জুলাই স্মৃতিস্তম্ভ স্থাপনসংক্রান্ত কয়েকটি সভা অনুষ্ঠানের কর্মসূচিতে তার যোগ দেওয়ার কথা ছিল।

উপদেষ্টা শনিবার সন্ধ্যার দিকে অসুস্থ হয়ে পড়ায় তার সফর বাতিল করা হয়। স্থানীয় চিকিৎসকরা উপদেষ্টাকে প্রাথমিক চিকিৎসা দেন, এক পর্যায়ে চিকিৎসকরা দেখতে পান, উপদেষ্টার শরীর থেকে ক্রমশ ঘাম বের হচ্ছে,
তখন চিকিৎসকদের পরামর্শক্রমে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71