
মধুখালী উপজেলা প্রতিনিধি
বাংলাদেশ হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশন কর্তৃক আয়োজিত সমগ্র বাংলাদেশে ৭ মাস ব্যাপী সমষ্টিগত নক আউট পায়রা উড়ানো প্রতিযোগিতায় ২০২৫ ইং ৬ষ্ঠ তম আসরে প্রথম স্থান অধিকার করেছেন ফরিদপুর জেলার মধুখালী উপজেলার বনমালীদিয়া গ্রামের মৃত আব্দুল আউয়াল বেণু মিয়ার ছেলে মোহাম্মদ কামরুল হাসান জনি।
এই প্রতিযোগিতায় সারা বাংলাদেশের কবুতর প্রেমীরা উন্নত জাতের হাই ফ্লাই কবুতর উরিয়ে অংশগ্রহণ করে। যে ব্যক্তি তার কবুতর সর্বোচ্চ ঘন্টা আকাশে উড়তে পারবে ,তাকেই বিজয়ী বলে ঘোষণা করা হয়। এতে কামরুল হাচান জনির রেজাল্ট ৩০ ঘন্টা ৫৩ মিনিট। হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশন কর্তৃক একটি বিচারক টিম গঠন করা হয় এবং তারা এটি সার্বক্ষণিক মনিটরিং করে বিচার কাজ সম্পন্ন করেন।
১৬ জানুয়ারি ২০২৬ ইং রোজ শুক্রবার অনুষ্ঠিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি আয়োজিত হয় খুলনা প্রেসক্লাবের শহীদ শেখ নাসের ব্যাংকুয়েট হলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন পুলিশ সুপার পিটিসি টাঙ্গাইল মোঃ ইমামুর রশিদ । অনুষ্ঠানটির সভাপতি করেন এস এম শামসুর আরিফ সভাপতি বাংলাদেশ হাইফ্লাইয়ার পিজিয়ন এসোসিয়েশন। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট জন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারা বাংলাদেশ থেকে আগত কবুতর প্রেমি ও কবুতর খামারি গন।
প্রধান অতিথি, চ্যাম্পিয়ন কামরুল হাসান জনির হাতে বিজয় ট্রফি ও প্রাইস মানি তুলে দেন।
জনির এই সফলতায় তার বন্ধু ও শুভাকাঙ্ক্ষী এবং কবুতর পালনকারী ব্যক্তিরা তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯