1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

কাতারের সাবেক আমিরের স্মরণে রাজধানীতে সড়কের নামকরণের নির্দেশ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

টাইমস নিউজ ডেস্ক:-

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্মরণে রাজধানী ঢাকার একটি উপযুক্ত সড়কের নামকরণের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৫ জুলাই) বিকেলে জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের আনা কাতারের সাবেক আমিরের নামে ঢাকার একটি সড়কের নামকরণ সম্পর্কিত এক বিশেষ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান- এরই মধ্যে ঢাকা সিটি করপোরেশনকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, সম্মানিত বিরোধীদলের নেতা যে প্রস্তাবনাটি সংসদে উপস্থাপন করেছেন, সেই প্রেক্ষিতে আমি গতকালই ঢাকা সিটি করপোরেশনে একটি উপযুক্ত সড়ক নির্ধারণ করে সেটিকে মরহুমের নামে নামকরণের জন্য স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রণালয়কে মৌখিকভাবে নির্দেশনা প্রদান করেছি।

তিনি বলেন, সংসদে আজ বিরোধীদলীয় নেতা এই গুরুত্বপূর্ণ বিষয়টি সবার সামনে উপস্থাপন করার জন্য সরকারের পক্ষ থেকে তাকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সংসদ অধিবেশনে দেওয়া বক্তব্যে কাতারের প্রয়াত সাবেক আমিরের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী বলেন, মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি সম্মান প্রদর্শন করার মাধ্যমে মূলত কাতারের বন্ধুভাবাপন্ন জনগণের প্রতিই গভীর সম্মান প্রদর্শন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী বলেন, কাতার এমন একটি অকৃত্রিম বন্ধু দেশ যারা বাংলাদেশের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে এবং দেশের সার্বিক অগ্রযাত্রায় সবসময় নানাভাবে সহযোগিতা করেছে এবং বর্তমানেও সেই ধারা অব্যাহত রেখেছে।

তিনি বলেন, কাতারের মাটিতে লাখ লাখ প্রবাসী বাংলাদেশির কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার মাধ্যমে কাতার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন যাত্রাতেও অন্যতম অংশীদার হিসেবে ভূমিকা রাখছে।

তিনি আরও বলেন, শুধু তাই নয়, এর আগে যখন মধ্যপ্রাচ্যে হরমুজ প্রণালি নিয়ে একটি জটিল পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং কাতার নিজেও বিভিন্নভাবে সংকটে আক্রান্ত হয়েছিল। তখনও সেখানে থাকা আমাদের লাখ লাখ প্রবাসী বাংলাদেশিকে তারা নিজেদের দেশের নাগরিকদের মতোই অত্যন্ত যত্ন সহকারে দেখভাল করেছে ও তাদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেছে।

এই সমস্ত পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ বিষয় বিবেচনা করেই আজ বাংলাদেশে মরহুম শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং একই সঙ্গে বুধবার জাতীয় পতাকাকে অর্ধনমিত রাখা হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71