1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কাতারে প্রেস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কাতারে প্রেস ক্লাবের আয়োজনে আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

মেহেদী হোসেন পলাশ
কাতার প্রতিনিধি :

কাতারে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর উদ্যোগে ও কাতার বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় আন্তর্জাতিক পবিত্র ক্বেরাত সম্মেলন ও কুরআন তেলোয়াত মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

কাতারের স্থানীয় সময় বুধবার রাত ৯ টায় রাজধানীর দোহা আব্দুল্লাহ বিন জায়েদ আল মাহমুদ ইসলামিক কালচারাল সেন্টারের অডিটোরিয়াম হলে এক হাজারের বেশি প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে এ ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত।

মাওলানা ফরিদ আহমদ ফরিদী সভাপতিত্বে ও বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর কার্যকরী সদস্য আনোয়ার হোসেন মামুন এর পরিচালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।


আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলন উপস্থিত ছিলেন বিশ্বনন্দিত ও বাংলাদেশের জনপ্রিয় ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী, ইসলামী নাশিদ শিল্পী ক্বারী জুবায়ের আহমদ তাশরীফ, আন্তর্জাতিক ক্বারী নুর মোহাম্মদ, হাফেজ মাওলানা ক্বারী মোহাম্মদ উল্লাহ, ভারতীয় ক্বারী মোহাম্মদ সালমানসহ আরও বিভিন্ন দেশের ক্বারী ও কাতারের স্থানীয় নাগরিকরা অংশ নিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সভাপতি কাজী মোহাম্মদ শামীম ও সাধারণ সম্পাদক এম এ সালাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব কাতার এর সহ সভাপতি গোলাম মাওলা আকাশ, সাংগঠনিক সম্পাদক সজল মালাকার, প্রচার সম্পাদক রিয়াজ হোসেন সাদ্দাম, কার্যকর সদস্য মেহেদী হাসান পলাশ।

ক্বেরাত সম্মেলন আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ভিসা ও পাসপোর্ট বিভাগের কাউন্সিলর মোহাম্মদ মাহাদী হাসান, বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ নাছির উদ্দীন, সিআইপি সাইফুল ইসলাম সাগর প্রমুখ।

ক্বারী আহমাদ বিন ইউসুফ আযহারী বলেন, পবিত্র রমাদান মাস ও পবিত্র কুরআন নাজিলের মাসে কাতার প্রবাসীদের আয়োজনে এইরকম একটা ব্যতিক্রমী আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে বাংলাদেশ থেকে এসে অংশ নিতে পেরে আনন্দিত।

রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, বাংলাদেশ প্রেসক্লাব কাতারের উদ্যোগে চমত্কার ও আন্তর্জাতিক মানের একটি ক্বেরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রমজান মাসে এইরকম অনুষ্ঠান কমিউনিটিতে আরও বেশি বেশি হওয়ার দরকার। রমজান মাসের পবিত্রতা ও মাহত বেশি থেকে বেশি অনুভব করতে পারি। রমজান মাসে আমল ও আখলাক পরিপূর্ণ করতে পারি সেইজন্য এইরকম অনুষ্ঠান আরও বেশি হওয়া দরকার বলে মনে করেন রাষ্ট্রদূত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71