1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কাতারে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কাতারে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫

মেহেদী হোসেন পলাশ
কাতার প্রতিনিধি:

কাতারে দোহাতে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কাতার শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আল মুনসুরা এলাকায় আমানুল্লাহ হোটেল এন্ড স্টুডেন্টে
ইফতার ও দোয়া মাহফিলে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কাতার শাখার সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম ও শামীম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন
কাতার শাখার সভাপতি শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধরণ সম্পাদক জনাব নূর আলম আকাশ।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ, কাতার শাখার সাধারণ সম্পাদক জনাব আলী আহমদ বারী, সিনিয়র সহ-সভাপতি আকবর বিন শফিক, যুগ্ম সাধারণ সম্পাদক আল হারুন, যুগ্ম সাধারণ সম্পাদক বাহার হোসেন, সহ-সভাপতি মোশাররফ হোসেন সহ-সভাপতি জি, এম জাফিরুল ইসলাম,এছাড়াও উপস্থিত ছিলেন কাতার শাখার নেতাকর্মী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় বক্তারা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার পতন এবং ৫ আগস্ট পূর্ববর্তী আন্দোলনে প্রবাসীদের ভূমিকা ছিল প্রশংসনীয়। প্রবাসী অধিকার পরিষদ, কাতার শাখা সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আগামীতে ভিপি নূরের নেতৃত্বে গণধিকার পরিষদ আরো শক্তিশালী হয়ে দেশ পরিচালনা করবে, এমনটাই আশাবাদ ব্যক্ত করে।
প্রবাসীদের যৌক্তিক ১০ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71