
জিএম আকাশ ,কাতার প্রতিনিধি:-
কাতার ও মধ্যপ্রাচ্চের অবস্থানে খাবার ডেলিভারী কোম্পানি হিসেবে সনামধন্য “সুনোনো” এ কর্মরত শতাধিক রাইডার ও ড্রাইভারদের জন্য ইফতার এর আয়োজন করেছে “রাফি আল আফতাব ট্রেডিং এন্ড কন্ট্রাকটিং কোম্পানি” ।
প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার ও কোম্পানীর অংশীদার – মোহাম্মদ আফতাবউদ্দিন চৌধুরী কে সাথে নিয়ে প্রতিষ্ঠানের সিইও ও অংশীদার ইঞ্জিনিয়ার রাফি আল আফতাব চৌধুরী আয়োজনটি সম্পূর্ণ করেন ।
অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন রাফি গ্রুপের চেয়ারম্যান সালেহ আব্দুল্লাহ সালেহ আহমেদ গাওয়াস । বিশেষ অথিতি হিসেবে ছিলেন – গাজী আলাউদ্দিন, মোহাম্মদ আব্দুল কাদের, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মাহমুদ সহ আরো অনেকে । ইফতার পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন “আর টিভি” এর কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ ।
প্রতি বছরের ন্যায় এ বছরও আয়োজনের ব্যতিক্রম হয়নি । কোম্পানীর অধীনে থাকা প্রায় ২৫০ জন কর্মরত শ্রমিক ও কর্মচারীবৃন্দ এতে গভীর কৃতজ্ঞতা ধন্যবাদ জ্ঞাপন করেন । এ সময় উপস্থিত ছিলেন, কোম্পানীর প্রজেক্ট ইঞ্জিনিয়ার – আল আজিম, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার – মিস এলিসা মার্কোস ও প্রশাসন কর্মকর্তা – মোহাম্মাদ মাহফুজুর রহমান সহ কমিউনিটির ব্যাক্তিবর্গ ।