
টাইমস নিউজ৭১ ডেস্ক
জানা যায়, ইপসিতা কানাডায় থাকলেও বাংলাদেশে তার নামে রয়েছে অন্তত এক ডজন কোম্পানি। এর মধ্যে রয়েছে এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ। এই দুটি প্রতিষ্ঠানের মালিকানায় রয়েছেন মতিউর রহমানের দুই সন্তান তৌফিকুর রহমান অর্ণব ও ফারজানা রহমান ইপসিতা। এ ছাড়া গাজীপুরের গ্লোবাল সু ও গ্লোবাল ম্যাক্স প্যাকেজিং কোম্পানিতেও মালিকানা রয়েছে ইপসিতার।
এসব বিষয়ে জানতে নানাভাবে ফারজানা রহমান ইপসিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। পাওয়া যায়নি ড. মতিউর রহমানকেও। পরবর্তী সময়ে মতিউর রহমানের অফিস এবং বাসার ঠিকানায় গিয়েও তাকে পাওয়া যায়নি। দিনভর চেষ্টা করা হয় মোবাইল নম্বরেও। তিনি কল রিসিভ করেননি। এর আগে গত বুধবার তিনি কালবেলার কাছে দাবি করেছিলেন, মুসফিকুর রহমান ইফাত তার ছেলে নয়। তার এক ছেলে তৌফিকুর রহমান অর্ণব ও মেয়ে ফারজানা রহমান ইপসিতা। এর বাইরে তার কোনো সন্তান নেই।
জানতে চাইলে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান কালবেলাকে বলেন, টরন্টোতে অর্থ অবশ্যই যথাযথ প্রক্রিয়ায় যায়নি। অর্থ পাচার হয়েছে বা মানি লন্ডারিং যা-ই বলুন না কেন, এই অর্থ অবৈধভাবে গেছে। আমাদের দেশীয় ও আন্তর্জাতিক আইনের মাধ্যমে উভয় দেশের সমঝোতার ভিত্তিতে এই অর্থ ফিরিয়ে আনা সম্ভব। এই অর্থ ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট দপ্তরকে যথাযথ উদ্যোগ নিতে হবে। তিনি আরও বলেন, আমাদের আইন অনুযায়ী যে অর্থ পাচার হয়েছে সেটা তো বাজেয়াপ্ত হবেই, তার সঙ্গে পাচারকারীর তিনগুণ জরিমানা এবং ১৪ বছর জেল হওয়ার বিধান রয়েছে। সরকারকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে এনে পাচারের সঙ্গে সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে হবে