
মেহেদী হোসেন পলাশ, মধুখালী :-
ফরিদপুরের মধুখালীর কামারখালী উচ্চ বিদ্যালয় মাঠে উজ্জ্বল স্মৃতি সংসদের আয়োজনে মরহুম ইউসুফ আলী চৌধুরী স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। তিনি টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
সংগঠনের প্রধান উপদেষ্টা ও কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাকিব হোসেন চৌধুরী ইরানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম মানিক, উপজেলা যুবদলের সদস্য সচিব তারিকুল ইসলাম ইনামুল, নওপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাকির হোসেন এবং ফরিদপুর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে ধারাভাষ্য দেন মো. দেলোয়ার হোসেন দিলু। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন মুজিব হোসেন চৌধুরী তুরান, মো. নুরুজ্জামান লিটন, মো. আব্দুল মতিন, মো. ওমর শেখ, টিটো, মামুন, রেজাউল, কাজল, ইমন চৌধুরী, তাছিন চৌধুরী, নিশান, হীরকসহ অন্যান্যরা।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯