1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কার্টনে মোড়ানো নারীর মৃতদেহের পরিচয় মিলেছে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কার্টনে মোড়ানো নারীর মৃতদেহের পরিচয় মিলেছে

  • প্রকাশের সময় : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

মানিকগঞ্জে রাস্তার পাশে কার্টনে মোড়ানো অবস্থায় উদ্ধার হওয়া নারীর মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তবে হত্যাকাণ্ডের রহস্য এখনও উন্মোচন হয়নি এবং এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রোববার বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ওসি (তদন্ত) আমিনুল ইসলাম।

পুলিশ জানায়, নিহত নারীর নাম বিউটি গোস্বামী (৩৮)। তিনি লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার নিহারঞ্জন গোস্বামীর মেয়ে। স্বামী অলক রঞ্জন গোস্বামীর সঙ্গে তিনি রাজধানী ঢাকার উত্তরায় বসবাস করতেন। অলক রঞ্জন একটি বাইং হাউজে চাকরি করতেন। এই দম্পতির দুই ছেলে সন্তান রয়েছে।

ওসি আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধারের পর পরিচয় শনাক্তে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তথ্যপ্রযুক্তির সহায়তা নেয়। এরপর মরদেহটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

ওসি আরও জানান, নিহতের বাবা নিহারঞ্জন গোস্বামী বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকে বিউটি গোস্বামীর স্বামী অলক রঞ্জন পলাতক রয়েছেন।

এর আগে ৪ এপ্রিল মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়নের মিতরা-বরুন্ডি আঞ্চলিক সড়কের এগারোশ্রী এলাকায় রাস্তার পাশে ফেলে রাখা কার্টন থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে ঢাকার নবাবগঞ্জ ও মুন্সিগঞ্জ থেকেও কার্টনবন্দী মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে, এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র থাকতে পারে। এ নিয়ে তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71