1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তিকেই টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে ----বাণিজ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কার্ড পাওয়ার যোগ্য ব্যক্তিকেই টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে —-বাণিজ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, টিসিবির কার্ড নিয়ে পূর্বে ব্যাপক অনিয়ম হয়েছে। ফ্যাসিস্ট যে কাজ করেছে আমরা তা করব না। তারা যা করছে সেটা করলে তাদের সাথে আমাদের পার্থক্য থাকলো না। এ সময় তিনি যার প্রয়োজন আছে শুধু তাকেই টিসিবি’র কার্ডের আওতায় আনা হবে বলে উল্লেখ করেন।

আজ খুলনায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা জেলার টিসিবি ডিলার ও অংশীজনের সাথে মতবিনিময় সভায় উপদেষ্টা এসব কথা বলেন।

টিসিবি’র কার্ড এক্টিভেশন ও পণ্য বিতরণ সম্পর্কে বাণিজ্য উপদেষ্টা বলেন, বিদ্যমান যে চ্যালেঞ্জ আছে তা সকলের সমন্বয়ে সমাধান করা হবে। ফ্যাসিবাদের থেকে আলাদা হয়ে আমাদের আইন ও নীতিমালা অনুযায়ী চলতে হবে। তিনি বলেন, কার্ড সংশোধন করা হবে একই সাথে কার্ডের সংখ্যা এক কোটিতে উন্নীত করা হবে। দু’টো কাজই দ্রুত করা হবে।

কার্ড দেওয়ার ক্ষেত্র কোনো রাজনৈতিক বিভাজন যেন না করা হয় সেদিকে খেয়াল রাখতে কর্মকর্তাদের নির্দেশনা দেন বাণিজ্য উপদেষ্টা । তিনি বলেন, স্থানীয়ভাবে ফ্যাসাদ তৈরির চেষ্টা না করে যার প্রয়োজন তাকেই কার্ডের আওতায় আনতে হবে। শুধু তাকেই কার্ড দেওয়া হবে যে কার্ড পাওয়ার যোগ্য বলে উল্লেখ করেন তিনি।

খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ট্রেডিং কর্পোরেশন অভ্ বাংলাদেশ (টিসিবি)-এর চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71