1. admin@timesnews71.com : অ্যাডমিন :
‘কালকে বিএনপি নিষিদ্ধ করলে আমরা কী করব’ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

‘কালকে বিএনপি নিষিদ্ধ করলে আমরা কী করব’

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

অন্তর্বর্তী সরকার ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। কালকে বিএনপি নিষিদ্ধ হলে করণীয় কী—এই প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

জাতীয় প্রেসক্লাবে দেশের বর্তমান প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলের করণীয় শীর্ষক আলোচনা সভায় অংশ নিয়ে আজ বৃহস্পতিবার গয়েশ্বর চন্দ্র রায় এসব কথা বলেন।

গয়েশ্বর দাবি করেন, ‘অনেক অপরাধী-দুর্নীতিবাজকে অন্তর্বর্তী সরকার দেশ ছাড়ার সুযোগ করে দিয়েছে।’

গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘ছাত্রলীগ ব্যানড করেছে। একদম শেষ। আমরা আপত্তি করছি না, নাকি খুশি হচ্ছি? কালকে যদি বিএনপি ব্যানড করে তাহলে আমরা কী করব?’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘জামায়াতে ইসলামের তো অনেক লোকের ফাঁসি হইছে। অনেক অত্যাচার করছে। জামায়াতে ইসলামও কিন্তু কোনো ফ্যাসিবাদী ব্যক্তিকে নিষিদ্ধ ঘোষণা করে নাই।’

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ করে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘সংস্কার করতে কতটুকু সময় দরকার হয় তা আমরা বুঝি। সে সময়টুকু পর্যন্ত আমরা অপেক্ষা করব। সেই সময়টুকু অতিক্রান্ত হলে বিএনপি অবশ্যই ঘরে বসে চিনা বাদাম খাবে না।’

অতীতেও আমরা রাজপথে আন্দোলন করেছি, ভবিষ্যতেও করব বলেও যোগ করেন গয়েশ্বর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71