
নিজস্ব প্রতিবেদক:
গাজীপুরের কালিয়াকৈরে ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশার তিনজন যাত্রী নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
উপজেলার চাপাইর ইউনিয়নের নামা শুলাই এলাকায় আজ শনিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ।
ওসি বলেন, শনিবার সকালে উপজেলার চাপাইর ইউনিয়নের নামা শুলাই এলাকায় ফুলবাড়িয়াগামী একটি ট্রাকের সঙ্গে গাজীপুরগামী সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক নারী ও দুইজন পুরুষ নিহত হন। নিহতরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন। এ ঘটনায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে।