1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কাশ্মিরে হামলাকারীদের পরিণতি এতো ভয়ংকর হবে যা তারা কল্পনাও করে না : মোদি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কাশ্মিরে হামলাকারীদের পরিণতি এতো ভয়ংকর হবে যা তারা কল্পনাও করে না : মোদি

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ এপ্রিল, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

ভারতের কাশ্মিরে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়ে এবার পুরো বিশ্ববাসীর প্রতি বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বলেন, বিশ্বকে জানিয়ে দিতে চাই, সন্ত্রাসীরা যেই হোক না কেন ভারত তাদের খুঁজে বের করবেই। শুধু তাই নয়, তাদের শাস্তিও নিশ্চিত করবে। এরজন্য যা যা করা দরকার, ভারত তাই করবে। খবর হিন্দুস্তান টাইমস’র।

পঞ্চায়েতি রাজ দিবস উপলক্ষে বিহারের মধুবনী জেলায় একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিয়ে নরেন্দ্র মোদী একথা বলেন।

তিনি বলেন, দুষ্কৃতিকারীরা ভারতের আত্মায় হামলা করার মতো দুঃসাহস দেখিয়েছে। যা আমরা মেনে নিতে পারিনা। আমি স্পষ্ট শব্দে বলতে চাই, যারা এই হামলা চালিয়েছে বা যারা এর পেছনে জড়িত, তাদের এমন পরিণতি হবে, যা তারা কল্পনাও করতে পারে না। তাদের সাজা মিলতেই থাকবে। দুষ্কৃতিকারীদের সবকিছু ধুলায় মিশিয়ে দেয়ার সময় চলে এসেছে।

মোদি বলেন, পেহেলগামের সন্ত্রাসী হামলার ঘটনায় কোটি কোটি দেশবাসী মনে আঘাত পেয়েছে। পুরো দেশ নিহতদের পরিবারের পাশে আছে। এ ঘটনায় পুরো ভারতের দুঃখ যেমন এক, আক্রোশও এক।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71