1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কাস্টমস সমস্যা সমাধানের আহ্বান বিজিএমইএ সভাপতির | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কাস্টমস সমস্যা সমাধানের আহ্বান বিজিএমইএ সভাপতির

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মে, ২০২৪

টাইমসনিউজ৭১ডেস্ক

বুধবার বিজিএমইএ সভাপতির নেতৃত্বে একটি প্রতিনিধিদল বন্দর নগরী চট্টগ্রামে, কাস্টমস হাউজ চট্টগ্রামের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই অনুরোধ জানান।

চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার মোহাম্মদ ফাইজুর রহমানের কাছে পোশাক শিল্পের কাস্টমস সংক্রান্ত সমস্যা নিয়ে মালিকদের উদ্বেগ তুলে ধরেন এবং সমস্যা সমাধানের অনুরোধ জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি এস এম মান্নান (কচি)

মূলত আমদানিকৃত ওভেন ফেব্রিক্স এর চালান ছাড়করণে ও রপ্তানিতব্য পণ্য চালান জাহাজীকরণে ওজন জনিত সমস্যা, ডকুমেন্টেশন সমস্যা এবং আমদানিকৃত পণ্য চালান খালাসকালে এইচএস কোড সংক্রান্ত জটিলতাসহ কাস্টমস-সম্পর্কিত পরিষেবাগুলোতে বিদ্যমান জটিলতা এবং চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি আকতার হোসেন সহ পোশাক শিল্পের মালিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাকালে বিজিএমইএ সভাপতি এস এম মান্নান (কচি) পোশাক শিল্পের সার্বিক কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে ও মসৃণভাবে পরিচালনা করার জন্য কাস্টমস সংক্রান্ত পরিষেবাগুলো আরও দ্রুততর এবং সহজতর করা-বিশেষ করে আমদানিকৃত কাঁচামাল, যন্ত্রপাতি ও সরঞ্জামাদি দ্রুত খালাসসহ ব্যবসায়িক প্রক্রিয়াগুলো সহজীকরণ করার উপর জোর দেন।

তিনি আরও বলেন, বিশেষ করে যখন কিনা বৈশ্বিক অর্থনৈতিক মন্দা বিরাজ করছে এবং বিশ্বব্যাপী পোশাক পণ্যের জন্য চাহিদা ও ব্যয় কমা সত্ত্বেও পণ্যের দরপতন হচ্ছে এবং বিপরীতে শিল্পের উৎপাদন ব্যয় বাড়ছে-এরকম প্রেক্ষাপটে শিল্পের প্রতিযোগী সক্ষমতা ধরে রাখেতে কাস্টমস প্রক্রিয়াগুলোকে সহজীকরণ, দ্রুততর ও হয়রানিমুক্ত করা অপরিহার্য।

বিজিএমইএ সভাপতি বৈশ্বিক ফ্যাশন বাজারে প্রতিযোগিতামূলক থাকার জন্য লিড টাইম কমানোর উপর গুরুত্ব প্রদান করেন।

এস এম মান্নান (কচি) বলেন, বিশ্ববাজারে প্রতিযোগিতামূলক থাকার জন্য ও শিল্পে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে এ খাতে সরকারের নীতি সহায়তা প্রদান অত্যন্ত প্রয়োজনীয়।

প্রকৃত রপ্তানিকারকরা কখনই এ ধরনের অপতৎপরতায় লিপ্ত নন। এবং বিজিএমইএও কখনও এ ধরনের কাজ নৈতিকভাবে সমর্থন করে না। বিজিএমইএ মনে করে যারা দেশের অর্থনীতি নিয়ে ছিনিমিনি খেলে তাদেরকে প্রচলিত শাস্তির আওতায় আনতে হবে।
একইসাথে যারা রপ্তানিকে বাধাগ্রস্ত করে, রপ্তানিকারকদেরকে হয়রানি করে, দেশের অর্থনীতিকে ক্ষতিগ্রস্ত করে, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জন্য বিজিএমইএ সভাপতি কাস্টমস হাউজ চট্টগ্রামের কমিশনারকে আহ্বান জানান।বৈঠকে বিজিএমইএ প্রতিনিধিদল পোশাকখাতের সুবিধার্থে অনতিবিলম্বে কাস্টমস সংক্রান্ত প্রতিবন্ধকতাগুলো দূরীকরণ এবং কাস্টমস পরিষেবাগুলোকে আরও সহজীকরণ, দ্রুততর ও হয়রানিমুক্ত করার জন্য কাস্টমস হাউজ চট্টগ্রামকে অনুরোধ জানান।

 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71