1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১২, তদন্ত কমিটি গঠন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কুমিল্লায় রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে নিহত ১২, তদন্ত কমিটি গঠন

  • প্রকাশের সময় : রবিবার, ২২ মার্চ, ২০২৬

 

আলী আহসান :-

 

 

কুমিল্লা জেলাধীন সদর দক্ষিণ উপজেলাস্থ পদুয়ার বাজার বিশ্বরোডের ফ্লাইওভারের নীচে রেল ক্রসিংয়ে বাস-ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন।

চুয়াডাঙ্গা থেকে লক্ষ্মীপুরগামী মামুন স্পেশাল পরিবহনের একটি বাসের (ঢাকা মেট্রো ব- ১৪-৭৭৮৩) সাথে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা মেইল ট্রেনের সাথে শনিবার দিবাগত রাত ০২:৪৫ টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

 

এতে ১২ জন (৬ জন পুরুষ ও ৬ জন নারী) নিহত হয়েছেন। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার উদ্দেশ্যে প্রেরণ করা হয়। সেখানে ৫ জন চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এবং ১৮ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে । এছাড়া, দুর্ঘটনায় কবলিত বাসটি ক্লিয়ার করা হয়েছে। ঘটনা স্থলে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে। ঘটনাস্থলে ইতোমধ্যে জেলা প্রশাসক, হাইওয়ে পুলিশের পুলিশ সুপার, রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করেছেন । জেলা প্রশাসন থেকে নিহত ব্যক্তিদের পরিবারকে ২৫০০০ টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে ।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে । লাইন ক্লিয়ার করে ট্রেন চলাচলের উপযোগী করা হয়েছে।
এ ব্যাপারে রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে । এছাড়া জেলা প্রশাসন, কুমিল্লা থেকে বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম‍্যাজিস্ট্রেটের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে । কমিটির অপর সদস্যরা হলেন এ ডি বিআরটিএ, হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ, স্টেশন মাস্টার কুমিল্লা ও এডি ফায়ার সার্ভিস ।

*রেলওয়ের বিভাগীয় তদন্ত কমিটি:*
১। আনিসুর রহমান, বিভাগীয় পরিবহন কর্মকর্তা (চট্টগ্রাম) – আহবায়ক
২। আবু রাফি মোহাম্মদ ইমতিয়াজ হোছাইন, বিভাগীয় প্রকৌশলী-১ (চট্টগ্রাম) – সদস্য
৩। মোঃ রেজওয়ান-উল-ইসলাম, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকো) (চট্টগ্রাম) – সদস্য
৪। মো: আশিকুর রহমান, বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (চট্টগ্রাম) – সদস্য
৫। ডাঃ তাহামিনা ইয়াছমিন, বিভাগীয় মেডিকেল অফিসার (চট্টগ্রাম) – সদস্য
৬। মো: শহীদ উল্লাহ, কমান্ড্যান্ট, আরএনবি (চট্টগ্রাম) – সদস্য

*জোনাল তদন্ত কমিটি:*
১। মোহাম্মদ সফিকুর রহমান, চীফ অপারেটিং সুপারিনটেনডেন্ট (পূর্ব) – আহবায়ক
২। মোঃ তানভিরুল ইসলাম, চীফ ইঞ্জিনিয়ার (পূর্ব) – সদস্য
৩। সাদেকুর রহমান, চীফ মেকানিকাল ইঞ্জিনিয়ার (পূর্ব) -সদস্য
৪। তারেক মোহাম্মদ শামছ তুষার, চীফ সিগনাল ও টেলিকম ইঞ্জিনিয়ার (পূর্ব) – সদস্য
৫। ডাঃ ইবনে সফি আব্দুল আহাদ, চীফ মেডিকেল অফিসার (পূর্ব) – সদস্য
৬। মোঃ জহিরুল ইসলাম, চীফ কমান্ড্যান্ট, আরএনবি (পূর্ব) – সদস্য।

দুর্ঘটনাজনিত কারণে দ্বায়িত্ব ও কর্তব্যে অবহেলায়
দ্বায়িত্বরত গেইটম্যান মেহেদী হাসান ও মোঃ হেলাল উদ্দিনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
স্পটে ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল শুরু হয়েছে।
7:18 টায় কুমিল্লা স্টেশন থেকে 2 ডাউন ইত:মধ্যে চট্টগ্রাম অভিমূখে ছেড়ে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71