টাইমসনিউজ ডেস্ক:
প্রকল্প গ্রহণের পূর্বে যথাসম্ভব কৃষি জমি বাদ দিয়ে প্রকল্প গ্রহণ করা যায় কি না -এর প্রতি গুরুত্ব দিতে হবে। যে কোনো প্রকল্পের জন্য যেটুকু জমি প্রয়োজন সে টুকু জমির জন্য প্রস্তাব দেওয়া উচিত। রাষ্ট্রের উন্নয়নের স্বার্থে জমি অধিগ্রহণ করা হয়, সেক্ষেত্রে স্থানীয়দের মতামতের গুরুত্ব দিতে হবে। সর্বোপরি কৃষিজমি বাঁচাতে হবে বলেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।
আজ ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৪৬ তম সভায় সভাপতির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এর সিনিয়র সচিব, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব, কৃষি সচিব, স্থানীয় সরকার বিভাগ এর সচিব, শিল্প সচিব, পানি সম্পদ সচিব, ইআরডি সচিব-সহ এনবিআর’র চেয়ারম্যান-সহ বিভিন্ন অধিদপ্তরের মহাপরিচালকবৃন্দ ও বিএসটিআইএর প্রকল্প পরিচালকগণ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯