1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ

  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬

টাইমসনিউজ ডেস্ক:-

কৃষি সচিব হিসেবে যোগদান করেছেন রফিকুল ই মোহামেদ।
কৃষি মন্ত্রণালয়ের সচিব পদে তাঁকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। 

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি ও প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে এ নিয়োগ দেওয়া হয়েছে।

রফিকুল ই মোহামেদ ঢাকা বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যে স্নাতক ও স্নাতোকত্তর ডিগ্রী অর্জনের পর ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগদান করেন। তিনি সহকারি কমিশনার, উপজেলা নির্বাহী অফিসার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে মাঠ প্রশাসনে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি জেলা প্রশাসক হিসেবে বগুড়া জেলায় দায়িত্ব পালন করেন। তিনি দূর্যোগ ব্যবস্থাপনা ব্যুরোর মহাপরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি সচিব, ওএসডি( বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ) হিসেবে ২০০৯ থেকে ২০১৬ পর্যন্ত কর্মরত ছিলেন।

ই মোহামেদ দেশে বিদেশে বিভন্ন বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ এবং বিশ্ববিদ্যালয়েও কিছুকাল অধ্যাপনা করেন।
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রিন্স্টন বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

রফিকুল ই মোহামেদ গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71