1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল, সরকারের কাছে চার দাবি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতার ঢল, সরকারের কাছে চার দাবি

  • প্রকাশের সময় : শুক্রবার, ২ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জমায়েত হয়েছেন কয়েক হাজার শিক্ষার্থী ও বিভিন্ন পেশার মানুষ।আজ শুক্রবার বিকেল তিনটার দিকে প্রেস ক্লাব থেকে মিছিল নিয়ে হাইকোর্ট সংলগ্ন কদম ফোয়ারা মোড় প্রদক্ষিণ করে দোয়েল চত্বর হয়ে বিকেল ৪টায় টিএসসি হয়ে শহীদ মিনারে এসে জড়ো হন৷ এ সময় ঢাবির বিভিন্ন বিভাগের কয়েকজন শিক্ষককেও দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, শহীদ মিনার প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নিয়েছেন এ কর্মসূচিতে। এ সময় তারা স্লোগান দিতে থাকেন, আমার ভাই মরল কেন, স্বৈরাচার জবাব চাই।

শহীদ মিনারের অবস্থান কর্মসূচি থেকে চার দফা দাবি জানানো হয়। চার দফা ঘোষণা করেন ছাত্র ইউনিয়নের সভাপতি রাগীব নাঈম। সেগুলো হলো- রবিবারের মধ্যে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিতে হবে, কারফিউ তুলে দিতে হবে, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে, সরকারকে পদত্যাগ করতে হবে। রবিবারের মধ্যে এসব দাবি মানা না হলে রবিবার আবারো প্রেস ক্লাব থেকে গণপদযাত্রা কর্মসূচি শুরু হবে।

গণগ্রেপ্তার বন্ধ, জুলাই হত্যাকাণ্ডের বিচার, আটক শিক্ষার্থী-জনতার মুক্তি, কারফিউ প্রত্যাহার, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া ও অসংখ্য শিক্ষার্থী-জনতাকে হত্যার দায়ে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী-জনতার দ্রোহযাত্রা কর্মসূচি থেকে এই চারদফা দাবি ঘোষণা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মোহাম্মদ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71