1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় একটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ০১ টি ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৫ করেছে র‌্যাব-২ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

কেরানীগঞ্জের ঘাটারচর এলাকায় একটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ০১ টি ম্যাগাজিনসহ গ্রেপ্তার ৫ করেছে র‌্যাব-২

  • প্রকাশের সময় : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

আলী আহসান রবি :-

“বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িতদের দ্রæততম সময়ে গ্রেফতার করে আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানা এলাকা হতে একটি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ০১ টি ম্যাগাজিনসহ ০৫(পাঁচ) জন কে গত ১৭ আগষ্ট ২০২৫ইং তারিখ রাতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তারকৃত আসামিরা হলেন ১। মোঃ সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০) ২। মোঃ রায়হান (৪০) ৩। মেহেদী হাসান ইউসুফ (৩৮) ৪। মোঃ আবুল হাসেম (৬৪) ৫। জুয়েল মিয়া (৩২)। এ সময় গ্রেপ্তারকৃত আসামিদের নিকট হতে উদ্ধার করা হয় ১টি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ০১ টি ম্যাগাজিন।

অবৈধ অস্ত্র, সন্ত্রাসী কার্যকলাপ ও মাদক উদ্ধারে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায়, গত ১৭/০৮/২০২৫ ইং তারিখ রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ জানতে পারে যে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় ০১ জন মাদক ব্যবসায়ী ও অস্ত্র বিক্রেতা অবস্থান করছে। উক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের লক্ষ্যে উল্লেখিত স্থানে র‌্যাব-২ গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। পরবর্তীতে র‌্যাব-২ এর আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ঢাকা জেলার কেরানীগঞ্জ মডেল থানাধীন ঘাটারচর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে আসামি মোঃ সাইদুল ইসলাম ওরফে স্বপন (৩০) কে আটক করা হয় এবং তার দেওয়া তথ্য মতে তার বসবাসরত রুমের খাটের নিচ হতে ০১টি বিদেশী পিস্তল, ১০ রাউন্ড গুলি এবং ০১ টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামির দেওয়া আরো তথ্য মতে তার অন্যান্য সহযোগী আসামি মোঃ রায়হান (৪০) ও মেহেদী হাসান ইউসুফ (৩৮)দেরকে ঢাকা জেলার সাভার থানাধীন ভাকুর্তা এলাকা হতে গ্রেপ্তার করা হয় এবং তাদের দেওয়া তথ্য মতে আসামি মোঃ আবুল হাসেম (৬৪) ও মোঃ জুয়েল মিয়া (৩২)দেরকে রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকা হতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা পরস্পর যোগসাজসে ও অসৎ উদ্দেশ্যে অবৈধ অস্ত্র নিজেদের হেফাজতে রেখে ক্রয়- বিক্রয় করে আসছিল। গ্রেপ্তারকৃত আসামিরা ঢাকার বিভিন্ন এলাকায় অবৈধ অস্ত্রের ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি সহ বিভিন্ন সময় অস্ত্র প্রদর্শন করে সাধারন মানুষের মাঝে ভীতির সঞ্চার সৃষ্টি করে আসছিল। আসামিদের গ্রেপ্তার পূর্বক প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য উপাত্ত বিশ্লেষন করে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71