1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ঘিরে রেখেছে পুলিশ-সেনাবাহিনীর অভিযান | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতের হানা, ঘিরে রেখেছে পুলিশ-সেনাবাহিনীর অভিযান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

ঢাকার কেরানীগঞ্জে রূপালী ব্যাংক ডাকাতির খবর পেয়ে এলাকাবাসীর সহায়তায় ব্যাংকের ওই শাখাটি ঘিরে রেখেছে পুলিশ ও র‍্যাব। ব্যাংকের ভেতরে থাকা ডাকাতদলের সদস্যদের আত্মসমর্পণ করানোর চেষ্টা চলছে।

জানা যায়, দুপুর ২টার দিকে ডাকাতরা ব্যাংকে ঢোকেন। এ সময় পাশের মসজিদের মাইক থেকে ডাকাত পড়ার কথা জানানো হলে আশপাশের কয়েকশ লোক ব্যাংকের ওই শাখাটি ঘেরাও করেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) আহম্মদ মুঈদ জানান, চুনকুটিয়া এলাকায় রূপালী ব্যাংকে ডাকাত প্রবেশ করলে স্থানীয়রা জড়ো হয়ে ব্যাংকে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে যান।

তিনি বলেন, ডাকাতদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তাদের আত্মসমর্পণ করানোর চেষ্টা করছি।

র‍্যাব-১০ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খাদেমুল হক জানান, ব্যাংকে ডাকাতির খবর পেয়ে র‍্যাবের তিনটি গাড়িতে সদস্যরা ঘটনাস্থলে গিয়েছে। ব্যাংক থেকে ডাকাতদের ধরার চেষ্টা চলছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ভবনের ভেতরে কী পরিমাণ ডাকাত রয়েছে এবং তাদের উদ্দেশ্য কী, তা নির্ণয়ের চেষ্টা চলছে। ঘটনাস্থলে বিশৃঙ্খলা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

নামপ্রকাশে অনিচ্ছুক ঢাকা জেলার একজন পুলিশ কর্মকর্তা জানান, ব্যাংক কর্মকর্তা ও গ্রাহক মিলিয়ে ২০ জনের মতো ভেতরে জিম্মি থাকতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71