1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কোন দল কত শতাংশ ভোট পেল জানাল ইসি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

কোন দল কত শতাংশ ভোট পেল জানাল ইসি

  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:-

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত ভোটের হার প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার কমিশন এই তালিকা প্রকাশ করে। ইসির তথ্য অনুযায়ী, একক দল হিসেবে সর্বোচ্চ ভোট পেয়েছে বিএনপি। দ্বিতীয় অবস্থানে রয়েছে জামায়াতে ইসলামী এবং তৃতীয় অবস্থানে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

ইসির পরিসংখ্যানে দেখা যায়, নির্বাচনে অংশ নেওয়া ভোটারদের মধ্যে বিএনপি পেয়েছে মোট প্রদত্ত ভোটের ৪৯ দশমিক ৯৭ শতাংশ। তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা জামায়াতে ইসলামীর ভোটের হার ৩১ দশমিক ৭৬ শতাংশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71