1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কোরবানী ঈদ উপলক্ষ্যে-বিশেষ আকর্ষন মরুর দুম্বা মধুখালীতে পশুর হাট জমতে শুরু করেছে | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কোরবানী ঈদ উপলক্ষ্যে-বিশেষ আকর্ষন মরুর দুম্বা মধুখালীতে পশুর হাট জমতে শুরু করেছে

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১

সজীব মোল্লা, মধুখালী

 

ফরিদপুরের মধুখালীতে পবিত্র ঈদুল আযহা কোরবানী উপলক্ষ্যে জমতে শুরু করেছে পশুর হাট এবারের মধুখালীর বিশেষ আর্ষন মরুর দুম্বা। সরেজমিনে পরিদর্শনে উপজেলার গাজনা ইউনিয়নের আশাপুর গ্রামে অবস্থিত রাজ্জাক খান জুট মিলের কর্নধার ব্যবস্থাপনা পরিচালক আবুল বাশার খানের প্রতিষ্ঠিত দুম্বার খামারটি। বর্তমান খামারটিতে ৩০টি দুম্বা রয়েছে। সরেজমিনে দুম্বা খামারের দেখভালের দায়িত্বে নিয়োজিত কর্মচারী মোঃ ফেরদৌস হাসান জানান ২০২২ খ্রিঃ সৌদি আরব ও ভারত থেকে আমদানীকৃত ২০টি দুম্বা নিয়ে খামারটির যাত্রা শুরু। বর্তমানে খামারে ৩০টি দুম্বা আছে।বিদেশ থেকে খামার পর্যন্ত দুম্বা পৌছাতে প্রতিটির খরচ হয়েছে ১ লক্ষ ৪০ হাজার টাকা।পবিত্র ঈদুল আযহা কোরবানী ঈদ উপলক্ষ্যে খামারের মালিক ১০টি দুম্বা খামারে রেখে ২০টি দুম্বা বিক্রয় করবেন। প্রতিটি দুম্বার দাম ধরা হয়েছে ১ লক্ষ টাকা। বিক্রয়ের জন্য বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে। ক্রেতা আসলেও বেশী দামের কারনে ক্রেতা আগ্রহ হারাচ্ছেন। কোরবানীর ঈদ উপক্ষ্যে উপজেলার স্থায়ী ৫টি ও অস্থায়ী ১টি পশুর হাট জমতে শুরু করেছে। হাটে আসতে শুরু করেছে গরু-ছাগল। এ বছর উপজেলার ১টি পৌরসভাসহ ১১টি ইউনিয়নে ছোট বড় প্রায় ১ হাজার ১শ ৫৮টি খামারে কোরবানীর পশু তৈরী করা হয়েছে। এ বিষয়ে উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ সুদেব কুমার দাসের কাছে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান এ বছর উপজেলার কোরবানী পশুর চাহিদা রয়েছে ১৪ হাজার ৯শ ৯৩টি আর কোরবাণীর জন্য প্রস্তুত আছে ১৫ হাজার ৬শ ৯৬টি।উদ্বৃত্ত থাকবে ৭০৩টি।১ হাজার ১শ ৫৮টি খামারে পালন বা উৎপাদিত হয়েছে ষাড়-৩ হাজার ১শ ৭১টি,বলদ-৪৩টি,গাভী-৪শ ১২টি,ছাগল ১১হাজার ২শ ৭৩টি,মহিষ ১৯টি ,ভেড়া-৫৫টি এবং দুম্বা-৩০টি। এ বছর উপজেলার নিজস্ব খামারে উৎপাদিত পশুই উপজেলার কোরবানীর পশুর চাহিদা মিটাতে সক্ষম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71