1. admin@timesnews71.com : অ্যাডমিন :
কোল্ড স্টোরেজ গেইটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

কোল্ড স্টোরেজ গেইটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারন

  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:-

আলুর সাম্প্রতিক বিক্রয়মূল্য উৎপাদন খরচের সাথে অসামঞ্জস্যপূর্ণ হওয়ায় আলু চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ বিষয়ে প্রধান উপদেষ্টার নির্দেশনামতে উৎপাদন মৌসুমে উৎপাদিত আলুর ন্যায্য মূল্য নিশ্চিত করে কৃষকের স্বার্থ রক্ষার্থে সুপারিশ প্রদানের লক্ষ্যে সচিব, কৃষি মন্ত্রণালয়কে সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয় এবং অর্থ বিভাগের সচিবগণকে সদস্য করে ০৪ সদস্য বিশিষ্ট একটি পর্যালোচনা কমিটি গঠন করা হয়। সে কমিটি’র সুপারিশ পর্যালোচনাপূর্বক সরকার নিম্নলিখিত সিদ্ধান্ত গ্রহণ করেছে:

(ক) হিমাগার গেইটে আলুর কেজি প্রতি সর্বনিম্ন মূল্য ২২ টাকা নির্ধারণ করা হলো;

(খ) সরকারি উদ্যোগে ৫০ হাজার মেট্রিক টন আলু ক্রয় ও হিমাগারে সংরক্ষণ করে অক্টোবর-নভেম্বর ২০২৫ মাসে বিক্রয় করা হবে; এবং

(গ) আগামী মৌসুমে আলু চাষিদের প্রণোদনা প্রদান করা হবে।

সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71