1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের আরো সক্রিয় করা হবে -- শিল্প উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের আরো সক্রিয় করা হবে — শিল্প উপদেষ্টা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প স্থাপনের মাধ্যমে অধিক কর্মসংস্থান সৃষ্টি হবে। তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদেরকে আরো সক্রিয় করা হবে। এজন্য এ শিল্পে বিশ্ব ব্যাংকের সহায়তা চান তিনি।

আজ ঢাকায় শিল্প মন্ত্রণালয়ে তাঁর অফিসকক্ষে বিশ্ব ব্যাংক Regional and Global Director -এর প্রতিনিধিদলের সাথে সাক্ষাৎকালে উপদেষ্টা এ কথা জানান।

এ সময় শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বিশ্ব ব্যাংককে ক্ষুদ্র ও মাঝারি শিল্প, চামড়া, সার ও চিনি শিল্পে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-কে অধিক কার্যকর করার জন্য বিশ্ব ব্যাংকের সহযোগিতা প্রয়োজন। তিনি আরো বলেন, বাংলাদেশে উৎকৃষ্ট মানের ভিনেগার উৎপাদন ও বাজারজাত করা হচ্ছে। সরবরাহের ক্ষেত্রে কীভাবে মান উন্নয়ন করা যায় সে বিষয়ে বিশ্ব ব্যাংকের কারিগরি সহায়তা দরকার।

বিশ্ব ব্যাংকের প্রতিনিধিগণ জানান, বিশ্ব ব্যাংক বাংলাদেশের বিভিন্ন সেক্টরে কাজ করছে। সামনের দিনগুলোতে শিল্প মন্ত্রণালয়ের সঙ্গে অর্থনৈতিক উন্নয়নে নিবিড়ভাবে কাজ করতে চায়। এজন্য শিল্পের সুনির্দিষ্ট করা প্রয়োজন। তাঁরা শিল্পসমূহে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য সোলার প্যানেল স্থাপনের পরামর্শ দেন। এ সময় বাংলাদেশে বিদ্যমান জাতীয় শিল্পনীতি হালনাগাদ করার বিষয়েও আলোচনা হয়।

শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ সলিম উল্লাহ-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71