1. admin@timesnews71.com : অ্যাডমিন :
খাদ্যে মজুদ বাড়াতে ভারতের বিকল্প বাজার খুঁজছে সরকার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

খাদ্যে মজুদ বাড়াতে ভারতের বিকল্প বাজার খুঁজছে সরকার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

খাদ্যের মজুদ বাড়াতে পাকিস্তানসহ কয়েকটি দেশ থেকে চাল আমদানি করা হবে। আমন সংগ্রহসহ বিভিন্নভাবে খাদ্যের মজুদ ২০ লাখ টনে উন্নীত করতে চায় সরকার। প্রয়োজনে ভারতের সঙ্গেও চাল আমদানির ব্যাপারে আলোচনা করা হবে। মূলত সংখ্যালঘু ইস্যুতে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপড়েন চলমান থাকায় বিকল্প উৎস থেকে আমদানি বাড়িয়ে খাদ্যের মজুদ বাড়ানোই সরকারের লক্ষ্য।

বর্তমানে সাত লাখ টন চালসহ খাদ্যশস্য মজুদ রয়েছে ১১ লাখ টনের ওপরে, যা গত বছরের তুলনায় আড়াই লাখ টন কম। পাকিস্তান ছাড়াও মায়ানমার, ভিয়েতনাম, থাইল্যান্ডের সঙ্গেও চাল আনার ব্যাপারে যোগাযোগ চলছে। দরদামে বনিবনা হলে সংশ্লিষ্ট দেশ থেকে প্রয়োজনীয় চাল আমদানি করা হবে। খাদ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে এসব তথ্য।

সূত্র আরো জানায়, চলতি আমন মৌসুমে দেশের কৃষকদের কাছ থেকে ১০ লাখ টন ধান-চাল সংগ্রহ করা হবে। পাশাপাশি বেসরকারিভাবে অন্তত ১৫ লাখ টন চাল আমদানি করার অনুমতি দিয়েছে সরকার। এ ছাড়া রাশিয়া, ইউক্রেন, ব্রাজিল, আর্জেন্টিনা ও বুলগেরিয়া থেকে কেনা হবে কয়েক লাখ টন গম। ফলে আমন সংগ্রহ শেষে সরকারি গুদামে মজুদের পরিমান দাঁড়াবে ২০ লাখ টনের ওপরে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71