1. admin@timesnews71.com : অ্যাডমিন :
খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:১২ অপরাহ্ন

খালেদা জিয়ার সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের বৈঠক

  • প্রকাশের সময় : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ ক্যাথেরিন কুক। বুধবার রাতে বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসায় (ফিরোজা) এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি বলেন, বিএনপি চেয়ারপারসনের স্বাস্থ্যের খোঁজখবর নিতে গুলশানের বাসভবনে গিয়েছিলেন ব্রিটিশ হাইকমিশনার।

এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন, মেডিকেল বোর্ডের চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার, ডা. এফ এম সিদ্দিকী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71