
টাইমসনিউজ ডেস্ক:
ফরিদপুরের মধুখালী উপজেলা সদরে অবস্থিত মধুখালী পাইলট উচ্চ বিদ্যালয়ে বুধ ও বৃহস্পতিবার দুদিন ব্যাপী শিক্ষক, ছাত্র, অভিভাবক দিবসের উদ্ভোধন অনুষ্ঠানে খালেদা জিয়ার হাত ধরেই নারীদের অগ্রযাত্রা শুরু এ কথা বলেন –খন্দকার নাছির । তিনি বলেন ছাত্র – শিক্ষক একটি পরিবার, নিজের সন্তান মনে করে ছাত্রদের শিক্ষা দিতে হবে। শিক্ষার মান উন্নয়ন করুন আগামী বছরেও আপনাদের অনুষ্ঠানে থাকব ইনশাআল্লাহ।পরে বেলুন ও কবুতর উরিয়ে উদ্ভোধন ঘোষণা করেন

বুধবার সকাল ১০ টায় মধুখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের উদ্ভোধন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসিবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা বিএনপির’র সভাপতি রাকিব হোসেন চৌধুরী ইরান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও এডহক কমিটির সদস্য হায়দার আলী মোল্লা পৌর বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিন আহমেদ সতেজ, উপজেলা বিএনপি’র যুগ্ন সাধারন সম্পাদক বাবলু কুমার রায়, মো.শরিফুল ইসলাম ফকির,সহ সভাপতি আব্দুর রহিম ফকির, জেলা যুবদলের সহ সভাপতি আব্দুল আলিম মানিক, পৌর বিএনপি’র সাধারন সম্পাদক মো. ফরিদুল ইসলাম, মুহম্মদ মিজানুর রহমান, উপজেলা কৃষকদলের আহবায়ক মেহেদী হাসান মন্নু,উপজেলা বিএনপির মো. ইয়াছিন বিশ্বাস, কামরুজ্জামান মিন্টু,শিক্ষকগণ,সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের সভাপতি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল মনসুর। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।