1. admin@timesnews71.com : অ্যাডমিন :
খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জাতির প্রাণশক্তি -- ---মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি একটি জাতির প্রাণশক্তি — —মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:-

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক ই আজম, বীর প্রতীক বলেছেন, খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি জাতির প্রাণশক্তি। তরুণদের মাঝে খেলাধুলার প্রতি আগ্রহ তৈরি করতে এবং তাদেরকে মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে বিভিন্ন ধরনের ইভেন্টের আয়োজন করতে হবে।

উপদেষ্টা আজ চট্টগ্রাম সার্কিট হাউজ সম্মেলনকক্ষে চট্টগ্রাম মহানগরী ক্রীড়া সংস্থার সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ফারুক ই আজম বলেন, মহানগর ক্রীড়া অঙ্গন কেবল একটি খেলার মাঠ নয়, এটি তরুণদের স্বপ্ন গড়ে তোলার একটি কেন্দ্র। এখানে যারা খেলবে, তারা শুধু জয় বা পরাজয়ের স্বাদই পাবে না, বরং জীবনের জন্য মূল্যবান শিক্ষা অর্জন করবে। খেলাধুলার মধ্য দিয়ে তরুণরা ধৈর্য, সহমর্মিতা ও আত্মনিবেদন শিখবে, যা তাদের ব্যক্তিগত ও সামাজিক জীবনে সফল হতে সাহায্য করবে।

উপদেষ্টা আরো বলেন, আমরা চাই তরুণরা মোবাইলসহ অন্যান্য ক্ষতিকর প্রযুক্তির নেশা থেকে বের হয়ে আসুক। খেলাধুলায় অংশগ্রহণ করলে তারা মাদক, সন্ত্রাস ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে থাকবে। একজন তরুণ মাঠে নামলে সে শুধু নিজের স্বাস্থ্যের উন্নয়নই করে না, বরং সমাজের জন্য ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করে। তিনি বলেন, সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর শিশু-কিশোরদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই।

মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা বলেন, সরকার, স্থানীয় প্রশাসন ও ক্রীড়া সংস্থাগুলোকে একসাথে কাজ করতে হবে তরুণদের খেলাধুলায় সম্পৃক্ত করার জন্য। প্রতিযোগিতার মাধ্যমে অনেক নতুন প্রতিভা আবিষ্কার হবে, যারা ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে দেশের পতাকা উড়াবে। আমি প্রত্যাশা করি, তরুণরা সকলে এগিয়ে আসবে এবং খেলাধুলার মাধ্যমে নিজেদের ভবিষ্যৎ গড়বে।

সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং ক্রীড়া সংস্থার প্রতিনিধিসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
#

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71