নিজস্ব প্রতিবেদক:-
সাংবিধানিক ভিত্তি নেই দাবি করে গণপরিষদের শপথ নেয়নি বিএনপির সংসদ সদস্যরা। সরকারি দলের নেতারা বলছেন, জুলাই সনদ বাস্তবায়নের বিষয়টি নির্ধারণ হবে সংসদে। এ জন্য আলাদা প্রতিশ্রুতির প্রয়োজন নেই। বিএনপির এমন আচরণে ক্ষুব্ধ বিরোধী জামায়াত জোট। তাদের অভিযোগ, গণপরিষদের শপথ না নেওয়া জনআকাঙ্ক্ষা ও সংস্কারবিরোধী পদক্ষেপ।

শুরুতেই হোঁচট খেলো ত্রয়োদশ সংসদের যাত্রা। গণভোটে হ্যাঁ জয়ী হলেও, সংবিধানিক ভিত্তি না থাকায় গণপরিষদের শপথ নেয়নি বিএনপি। সংসদ সচিবালয়ের প্রস্তুতি থাকলেও শুধু এমপি হিসেবে শপথ নিয়েছেন সরকারি দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা।