1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গণপিটুনিতে দুই ভাই নিহতের ঘটনায় আটক তিন | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গণপিটুনিতে দুই ভাই নিহতের ঘটনায় আটক তিন

  • প্রকাশের সময় : বুধবার, ২ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে গণপিটুনিতে দুই ভাই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাদের বাবা ও মা। গতকাল মঙ্গলবার রাতে নিহতদের মা রাবেয়া বেগম বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে পলাশ থানায় মামলা করেছেন।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত থাকার দায়ে ঘটনার রাতেই পাভেল, খবির ও ওসমান নামে তিনজনকে গ্রেপ্তা‌র করা হয়েছে।

বাকীদের গ্রেপ্তা‌রে অভিযান অব্যাহত আছে বলে জানান পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির হোসেন।

নিহতরা হলেন, পলাশ উপজেলার করতেতৈল এলাকার রাকিব (২৫) ও সাকিব (২০)। আহত হয়েছেন আশরাফ উদ্দিন (৫০) ও রাবেয়া (৪৫) খাতুন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার সকালে ভাগদীর কুড়ইতলী এলাকায় অটোরিকশার ব্যাটারি চুরি করতে এসেছে সন্দেহে স্থানীয়রা হিমেল (২৩) নামে একজনকে মারধর করে। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। বিকেলে রাকিব ও সাকিব ঘটনাস্থলে গিয়ে হিমেলের পক্ষে প্রতিবাদ জানান এবং একপর্যায়ে অটোরিকশা চালকদের সঙ্গে বাকবিতণ্ডা করে চলে আসে। সন্ধ্যায় আবারও তারা কুড়ইতলী এলাকায় গেলে বাকবিতণ্ডার একপর্যায়ে স্থানীয় বাসিন্দা ও অটোরিকশা চালকরা তাদের আটক করে মারধর করে। এ ঘটনা জানতে পেরে তাদের বাবা-মা দুই ছেলেকে উদ্ধার করতে যান। তখন তাদেরও পিটিয়ে আহত করা হয়।

আহত অবস্থায় নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাকিবকে মৃত ঘোষণা করেন এবং রাকিবকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেওয়ার পথে তিনি মারা যান।

নিহত রাকিব ও সাকিবের বাবা অভিযোগ করে বলেন, ভাগদী কুড়েতলী এলাকার বাচ্চু, মানিক, দুলাল, ওসমান, সোবাহান, রমজান, মোস্তফা, পাভেল ও বাদলসহ এলাকার আরও কিছু লোকজন পরিকল্পিতভাবে আমার ছেলেদের পিটিয়ে এবং এলোপাতাড়ি কুপিয়ে তাদের হত্যা করে। আমি এর সুষ্ঠু বিচার চাই।

মঙ্গলবার রাত সাড়ে সাতটায় করতেতৈল স্কুল মাঠে দুই ভাইয়ের জানাজা শেষে বাড়ির পাশে তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71