1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা - পরিবেশ উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি তুলে ধরা – পরিবেশ উপদেষ্টা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, গণমাধ্যমের দায়িত্ব সরকারের ভুলত্রুটি এবং সমাজের অসঙ্গতি তুলে ধরা। সংবাদমাধ্যমের ফোকাস ঠিক রাখা জরুরি। অনেক সময় এটি নষ্ট হয়ে যায়। তিনি বলেন, সরকার খাল খনন করে, কিন্তু খননের পর অনেক সময় সেই মাটি সরানো হয় না। ফলে খালগুলো আবার ভরে যায়। এসব বিষয় সরকারের নজরে আনতে হবে।

আজ রাজধানীর গুলশানে দৈনিক স্বদেশ প্রতিদিন আয়োজিত ‘ফান্ডামেন্টালস অব জার্নালিজম: প্রফেশনাল অ্যান্ড টেকনিক্যাল স্কিলস ফর ইমার্জিং জার্নালিস্টস’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, জনগণ সব পত্রিকা পড়েন না। তারা সে সব পত্রিকা পড়েন, যা সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে। সংবাদপত্রের মাধ্যমে স্বার্থের দ্বন্দ্ব এড়িয়ে চলতে হবে। তিনি আরো বলেন, জাতি গঠনের এই সময়ে কোথায় সংস্কার প্রয়োজন, তা গণমাধ্যম জানাতে পারে।

রিজওয়ানা হাসান বলেন, ‘বুড়িগঙ্গার তলদেশ ২-৫ মিটার পর্যন্ত প্লাস্টিক ও পলিথিনে ভরে গেছে। মাইক্রো প্লাস্টিক মানুষের মস্তিষ্কে পর্যন্ত প্রবেশ করছে। অথচ প্লাস্টিকের বিকল্প রয়েছে। তাহলে কেন তা ব্যবহার করা হবে না?’ তিনি আরো বলেন, অহেতুক হর্ন বাজানো বন্ধ করতে হবে। চালকদের এ বিষয়ে সচেতন করতে হবে। পরিবেশ রক্ষার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘সেন্টমার্টিনের পরিবেশ রক্ষায় সাংবাদিকদের লিখতে হবে। সেখানকার মানুষের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করাও জরুরি।’

অনুষ্ঠানে স্বদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক, সম্পাদক, সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা সাংবাদিকদের মাঝে প্রশিক্ষণ উপকরণ বিতরণ করেন এবং বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71