নিজস্ব প্রতিবেদক:-
গাইবান্ধার সাঘাটায় বাড়ি থেকে তুলে নিয়ে এক কিশোরীকে ধ*র্ষণের অভিযোগে চারজনকে আ'টক করেছে পুলিশ।
শনিবার (৬ জুন) সকালে সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন, লাবু মিয়া, নিরব মিয়া, স্বধীন ব্যাপারী ও বিপ্লব ওরফে ডিপজল। তাদের মধ্যে তিনজনের বাড়ি গাছাবাড়ী মধ্যপাড়া এলাকায় এবং বিপ্লব ওরফে ডিপজলের বাড়ি বোনারপাড়া ইউনিয়নের ফুটানির বাজার।
অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার (৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ফোনে কথা বলার জন্য কিশোরী ঘর থেকে বের হন। বাড়ির উঠানে দাঁড়িয়ে কথা বলার সময় তাকে চারজন তুলে নিয়ে বিলের পাশে ধ*র্ষণ করেন। স্থানীয়রা পুলিশে খবর দিলে অভিযুক্তদের আটক করে থানায় নিয়ে যান।
ওসি মাহবুবুর রহমান বলেন, অভিযুক্তরা থানা হেফাজতে রয়েছে। এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক : কামাল মাহমুদ লেলিন
অফিস ঠিকানাঃ ক-১৮/৫/এ/৫ (৩তলা) কুড়িল বড়বাড়ী,ভাটারা,ঢাকা-১২২৯