1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের করতে হবে : যুক্তরাষ্ট্র | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গাজায় ইসরায়েলের অভিযান বন্ধের করতে হবে : যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

মধ্যপ্রাচ্যের উত্তাল পরিস্থিতিতে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান বন্ধের আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন, এখনই এই অভিযান শেষ করার সময় এসেছে। দ্রুত যুদ্ধ থামানোর নির্দেশনা না মানলে ইসরায়েলকে মানবতাবিরোধী অপরাধের দায়ে পড়তে হতে পারে বলেও তিনি সতর্ক করেন।

বুধবার (১৩ নভেম্বর) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন এই সতর্কবার্তা দেন।

এর আগের দিন ইসরায়েলের কৌশলগত সম্পর্ক বিষয়ক মন্ত্রী রন দারমারের সঙ্গে আলোচনায় অংশ নেন তিনি। ব্লিঙ্কেন জানান, ইসরায়েল গাজায় তাদের হামলার লক্ষ্য সম্পর্কে জানিয়েছে; তারা হামাসকে দুর্বল করে ৭ অক্টোবরের হামলার জবাব দিতে চায়। কিন্তু ওয়াশিংটনের মতে, এই লক্ষ্য ইতোমধ্যেই পূর্ণ হয়েছে, তাই এখনই যুদ্ধ থামানো উচিত।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের সহযোগিতা পেলে যুক্তরাষ্ট্র তাদের মধ্যপ্রাচ্য সংকট থেকে বের করে আনার পথও খুঁজে বের করবে। এতে করে ইসরায়েল যেমন এই যুদ্ধে থেকে সরে আসতে পারবে, তেমনি হামাসও আগের অবস্থায় ফিরতে পারবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71