1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গাজায় প্রতি তিনজনে একজন দিনের পর দিন না খেয়ে থাকছেন বলে সতর্কবার্তা -- ডব্লিউএফপি | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

গাজায় প্রতি তিনজনে একজন দিনের পর দিন না খেয়ে থাকছেন বলে সতর্কবার্তা — ডব্লিউএফপি

  • প্রকাশের সময় : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ফিলিস্তিনের গাজায় প্রতি তিনজনে একজন দিনের পর দিন না খেয়ে থাকছেন বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘের খাদ্য সহায়তা কর্মসূচি ডব্লিউএফপি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

এক বিবৃতিতে ডব্লিউএফপি জানায়, ‘গাজায় পুষ্টিহীনতা মারাত্মকভাবে বেড়েছে। ৯০ হাজার নারী ও শিশুর জরুরি চিকিৎসা প্রয়োজন।’

অনাহার পরিস্থিতি চলতি সপ্তাহে আরও তীব্র হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গতকাল শুক্রবার অপুষ্টিতে গাজায় আরও ৯ জন মারা গেছেন। এর মধ্য দিয়ে ইসরায়েলের হামলা শুরুর পর ভূখণ্ডটিতে ক্ষুধা ও অপুষ্টিতে মৃতের সংখ্যা দাঁড়াল ১২২।

গাজায় সব ধরনের পণ্য সরবরাহের প্রবেশ নিয়ন্ত্রণ করে ইসরায়েল। তবে ইসরায়েলি বাহিনীর দাবি, সহায়তা যেন হামাসের হাতে না পড়ে, সে জন্যই কড়া নিয়ন্ত্রণ প্রয়োজন। ফিলিস্তিনিদের দুর্ভোগের জন্য এবং গাজায় অপুষ্টিজনিত সমস্যার জন্য হামাস দায়ী।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সংযুক্ত আরব আমিরাত ও জর্ডান নতুন করে বিমান থেকে ত্রাণ ফেলার উদ্যোগ নিয়েছে। তবে জর্ডানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিবিসিকে জানিয়েছেন, ইসরায়েলের কাছ থেকে এখনো তাদের সেনাবাহিনী এ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি পায়নি।

এদিকে গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের ওপর থেকে অবিলম্বে বিধিনিষেধ তুলে নিতে গতকাল ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি, ফ্রান্স ও যুক্তরাজ্য। যৌথ বিবৃতিতে অবিলম্বে গাজায় চলমান ‘মানবিক বিপর্যয় ও যুদ্ধ’ বন্ধের আহ্বান জানায় দেশ তিনটি। ইসরায়েলের আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলা উচিত বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71