1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গোলাম দস্তগীর গাজী আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন

গোলাম দস্তগীর গাজী আটক

  • প্রকাশের সময় : রবিবার, ২৫ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সাবেক বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী বীর প্রতিক গোলাম দস্তগীর গাজীকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শনিবার দিবাগত রাতে রাজধানীর শান্তিনগর এলাকার নিজ বাসা থেকে গাজীকে আটক করা হয়।

ডিএমপি সূত্রে এই তথ্য জানা গেছে।

গত ৫ আগস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার পর রূপগঞ্জে ছাত্র-জনতা আনন্দ মিছিল করে। সেই মিছিলে হামলা-গুলিতে দশম শ্রেণির ছাত্র রোমান মিয়া নিহত হয়। এই ঘটনায় গত ২১ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক এমপি গোলাম দস্তগীর গাজী, তাঁর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজীসহ ৪৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৬০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের হয়। রূপগঞ্জ থানায় মামলাটি করেন নিহত রোমানের খালা রিনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71