1. admin@timesnews71.com : অ্যাডমিন :
গ্রাহক সেবার ওপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে -সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

গ্রাহক সেবার ওপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে -সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ আগস্ট, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

 

এখন থেকে গ্রাহক সেবার ওপর ভিত্তি করে কাজের মূল্যায়ন হবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ শরিয়তপুরের জাজিরায় পদ্মা সেতু পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে উপদেষ্টা এ মন্তব্য করেন।
জুলাই মাসে সংঘটিত ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের প্রতি শ্রদ্ধা এবং আন্দোলনে আহতদের আরোগ্য কামনা করে সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা বলেন, ছাত্ররা রক্ত দিয়েছে নাগরিক হিসেবে সবার অধিকার প্রতিষ্ঠার জন্য, সবক্ষেত্রে সবাইকে সমান সুযোগ করে দেওয়ার জন্য। ছাত্রদের এ রক্তের ঋণ আমাদের পরিশোধ করতে হবে। আর এজন্য মানুষ যাতে যথাযথ সেবা পায়, দেশের যাতে প্রকৃত উন্নয়ন হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

দুর্নীতির সিন্ডিকেট ভাঙা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, দুর্নীতি রোধ করতে হবে ও সরকারি-বেসরকারিসহ সকল প্রতিষ্ঠানের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য সকল কাজের গুণগত মান বজায় রেখে ব্যয় সংকোচনের দিকে মনোযোগী হওয়া এবং একই সাথে উন্মুক্ত প্রতিযোগিতার মাধ্যমে দরপত্র আহ্বান করে সৎ ও যোগ্য ব্যবসায়ীদের কাজ করার পরিবেশ সৃষ্টি করা। এই নির্দলীয় সরকার যে কোনো ধরনের জনকল্যাণমূলক কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বলে এই সময় মন্তব্য করেন তিনি।

এই মতবিনিময়কালে বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মোঃ হাবিবুর রহমান বিপিএএ, সেতু বিভাগের সিনিয়র সচিব মোঃ মনজুর হোসেন এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মোঃ নূরুল আলম-সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71