1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চক্ষু বিজ্ঞান হাসপাতালে আন্দোলনে আহতদের কর্নিয়া প্রতিস্থাপন সার্জারি সফলভাবে সম্পন্ন-স্বাস্থ্য উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চক্ষু বিজ্ঞান হাসপাতালে আন্দোলনে আহতদের কর্নিয়া প্রতিস্থাপন সার্জারি সফলভাবে সম্পন্ন-স্বাস্থ্য উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা থেকে শুরু করে পুর্নবাসনে সরকার আহতদের পাশে থাকবে জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, চিকিৎসা থেকে শুরু করে রিহ্যাবিলিটেশন পর্যন্ত সরকারকে আন্দোলনে আহতদের পাশে দাঁড়াতে হবে। এটা সরকারের দায়িত্ব।

আজ ২০/১০/২০২৪ রাত আটটায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজন ইসরাফিল ও অনিকের কর্ণিয়া প্রতিস্থাপন সার্জারি শেষে সাংবাদিকবৃন্দদের সাথে প্রেস ব্রিফিংয়ে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম কথা এ কথা বলেন। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম চক্ষু হাসপাতালে আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এছাড়া সদ্য সার্জারিকৃত ইসরাফিল ও অনিকের পরিবারের সাথে সার্বিক বিষয়ে কথা বলেন।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত দুইজন রোগীর চোখে কর্ণিয়া ট্রান্সপ্লান্টেশন করার জন্য সেবা ফাউন্ডেশন, ইউএসএ, নেপাল থেকে অতি সংবেদনশীল কর্ণিয়াল টিস্যু বাংলাদেশে আনা হয়। এর আগে সেবা ফাউন্ডেশন থেকে ৪০ টি কর্ণিয়া পাবার আশ্বাস পাওয়া গেছে। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্দোলনে আহত দুইজনের চোখের কর্ণিয়া ট্রান্সপ্লান্ট করা হয়। আজ সন্ধ্যায় এ সার্জারি সফলভাবে সম্পন্ন হয়।

স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আরো বলেছেন, বৈষম বিরোধী আন্দোলনে আহতদের চিকিৎসা এবং তারা যে ট্রমার ভেতর দিয়ে যাচ্ছে তা থেকে তাদেরকে তুলে আনার জন্য আমাদের চেষ্টা করতে হবে। শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না ব্যক্তি হিসেবে আমি আপনি সবাইকে তাদের পাশে দাঁড়াতে হবে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বাস্থ্য উপদেষ্টা আরো বলেন, এখানে চোখের চিকিৎসার নানা ধাপ আছে আর চোখের চিকিৎসা আর সার্জারি কারো এক মাস কারো ছয় মাস লাগে । এভাবে চোখের অবস্থা ভালো হলে কর্ণিয়া সার্জারি করা হবে। পর্যাপ্ত কর্ণিয়া আমাদের রেডি আছে।

এ সময় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. খায়ের আহমেদ চৌধুরীসহ হাসপাতালের ডাক্তারগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71