1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চট্টগ্রামের গার্মেন্টস থেকে নিষিদ্ধ সংগঠন কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম উদ্ধার | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চট্টগ্রামের গার্মেন্টস থেকে নিষিদ্ধ সংগঠন কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম উদ্ধার

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামের একটি গার্মেন্টস থেকে পাবর্ত্য এলাকায় নিষিদ্ধ সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট-কেএনএফের ২০ হাজার ইউনিফর্ম উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে ২ কোটি টাকায় ৩০ হাজার ইউনিফর্ম তৈরি করা হচ্ছিল বলে তথ্য পাওয়া গেছে। তবে এতো বিপুল সংখ্যক ইউনিফর্মের গন্তব্য কোথায় সেটি নিয়েও তৈরি হয়েছে প্রশ্ন।

গত ১৭ মে রাতে নগরের বায়েজিদ বোস্তামী থানার নয়ারহাট এলাকার রিংভো অ্যাপারেলস থেকে পোশাকগুলো জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকরা হয় তিনজনকে। এদের মধ্যে ওই কারখানার মালিক সাহেদুল ইসলামও রয়েছেন। বাকি দুজন পোশাকগুলো তৈরির অর্ডার এনেছিলেন।

নিষিদ্ধ ঘোষিত কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ প্রধানত বান্দরবান কেন্দ্রিক বিভিন্ন স্থানে তৎপর বলে জানা গেছে। উঁচু পাহাড়ে বসবাসকারী বম ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যরাই এই সংগঠনের প্রধান চালিকা শক্তি। জঙ্গিদের প্রশিক্ষণ, চাঁদাবাজি, ব্যাংক লুট, থানায় হামলাসহ নানা সন্ত্রাসী কার্যক্রমেই এই সংগঠন আলোচনায় এসেছে বারবার। নিরাপত্তাবাহিনীর জোর তৎপরতায় বছরখানেক ধরে খুব একটা দৃশ্যমান ছিল না এই সংগঠন।

পুলিশ জানিয়েছে, ইতোমধ্যে বায়েজীদ থানায় পুলিশের করা মামলায় কারখানা মালিকসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। চলতি মাসে এসব ইউনিফর্ম সরবরাহের চুক্তি ছিল পোশাক কারখানাটির।

পোশাক কারখানাটির কর্মকর্তারা বলছেন, তাঁরা তৃতীয় পক্ষ হিসেবেই এসব পোশাকটি তৈরি করছে। পোশাকটি কার জন্য কোথায় নেওয়া হচ্ছে সেটি নিয়ে যাওয়া হচ্ছে সেটি নিয়ে কিছুই জানতেন না তাঁরা।

তবে পাবর্ত্য এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে সংখ্যায় সবচেয়ে কম কেএনএফের জন্য একসাথে এতো ইউনিফর্ম কেন বানানো হচ্ছে সেটি অবাক করেছে বিশ্লেষকদের। এতে এই অঞ্চল নিয়ে ভূ-রাজনৈতিক টানাপোড়েনও যুক্ত থাকার পাশাপাশি এসব ইউনিফর্মের গন্তব্য দেশের সীমানার বাইরেও হতে পারে বলে ধারণা করছে তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71