1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চট্টগ্রাম-কক্সবাজার ডুয়েলগেজ সহ ৫ রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার সিদ্ধান্ত | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চট্টগ্রাম-কক্সবাজার ডুয়েলগেজ সহ ৫ রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার সিদ্ধান্ত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪

টাইমস নিউজ৭১ ডেস্ক

ঢাকা: প্রস্তাবিত ২০২৪- ২০২৫ অর্থবছরের বাজেটে ৫টি রেলপথকে ডাবল লাইনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে সরকার। জয়দেবপুর- ঈশ্বরদী, বগুড়া- সিরাজগঞ্জ, চট্টগ্রাম-কক্সবাজার ডুয়েলগেজ, খুলনা-দর্শনা জংশন ডাবল লাইন নির্মাণ করা হবে।

একইসাথে নির্মাণাধীন ঢাকা-টঙ্গী সেকশনের ৩য় ও ৪র্থ ডুয়েলগেজ লাইন এবং টঙ্গী-জয়দেবপুর সেকশনে ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ কাজের এগিয়ে নেওয়া হবে।

বৃহস্পতিবার (৬ জুন) জাতীয় সংসদে বাজেট প্রস্তাব উপস্থাপনকালে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানিয়েছেন।

এরমধ্যে চট্টগ্রাম থেকে দোহাজারী পর্যন্ত মিটারগেজ রেলপথকে ডুয়েলগেজ এবং চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত ডাবল লাইন নির্মাণ করা হবে।

অন্যদিকে স্থগিত থাকা রামু হতে মায়ানমারের নিকটে গুনধুম পর্যন্ত সিঙ্গেল লাইন ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ করার পরিকল্পনা নিয়েছে সরকার।

একইসাথে ২০০ টি ব্রডগেজ গেজ যাত্রীবাহী কোচ সংগ্রহ এবং ২০টি মিটারগেজ লোংকামোটিভ এবং ১৫০টি মিটারগেজ যাত্রীবাহী ক্যারেজ সংগ্রহ করা হবে।

একইসঙ্গে বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের ঈশ্বরদী- পাবতীপুর সেকশনের স্টেশনসমূহের সিগন্যালিং ও ইন্টারলকিং ব্যাবস্থার প্রতিস্থাপন ও আধুনিকীকরণ এবং
ধীরাশ্রম আইসিডি নির্মাণের লক্ষ্যে জমি অধিগ্রহণসহ পুবাইল- ধীরাশ্রম রেল লিংক নির্মাণের লক্ষ্য নেওয়া হয়েছে।

সরকারের চলমান পদ্মা রেল সংযোগ, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণ, মধুখালী হতে কামার খালী হয়ে মাগুরা শহর পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ করা হচ্ছে বলে জানিয়েছেন মন্ত্রী ।

দেশের ১৮তম অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবারই প্রথম বাজেট পেশ করেছেন। এটি দেশের ৫৩তম বাজেট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71