1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের ৫ কর্মী আহতের অভিযোগ | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ছাত্রদলের ৫ কর্মী আহতের অভিযোগ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ ডেস্ক

চট্টগ্রাম কলেজে শিবিরের হামলায় ৫ কর্মী আহতের অভিযোগ করেছে ছাত্রদল। বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

আহত ছাত্রদল কর্মীরা হলেন— সাইফুল করিম আরিয়ান, শরীফুল ইসলাম আবীর, নাঈম ভূইয়া, শোয়াইবুল ইসলাম ও আশরাফ। তারা সবাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক সাফরাশ নুরী বলেন, ‘সম্প্রতি বেশ কয়েকদফা আমাদের কর্মীদের ওপর হামলা করেছে শিবির। আজও কলেজে সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আশরাফ উদ্দিনকে ছাত্রদল সন্দেহে মারধর করে এবং ক্যাম্পাস থেকে বের করে দেয়। পরে এ বিষয়ে আমরা অধ্যক্ষের কাছে লিখিত অভিযোগ জানাতে গেলে আবারও হামলা হয়।’

সাফরাশ নুরী আরও বলেন, ‘শিবির সবসময় কলেজে লুকিয়ে লুকিয়ে কার্যক্রম চালায়। তাদের কোনো কমিটি আছে কিনা তাও কেউ জানে না। আমরা এই বিষয়ে আইনি ব্যবস্থা নেব।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71