1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চট্টগ্রাম থেকে নোয়াখালী নেওয়ার পথে পুলিশের চেকপোস্টে আসামি সহ অস্ত্র আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চট্টগ্রাম থেকে নোয়াখালী নেওয়ার পথে পুলিশের চেকপোস্টে আসামি সহ অস্ত্র আটক

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে থেকে বিক্রির উদ্দেশে নোয়াখালীতে নেওয়ার পথে ৬টি ওয়ান শ্যুটার গান, একটি একনলা বন্দুক ও দেশীয় রাইফেলসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার জেলা পুলিশের বিশেষ অভিযানে সীতাকুণ্ডের বাঁশবাঁড়িয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার ও অস্ত্র জব্দ করা হয়।

শনিবার বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।

আটককৃত আসামিরা হলো– বরিশাল জেলার বিমানবন্দর থানার ইছাকাঠি ইউনিয়নের কাঞ্চন ঢালির ছেলে মো. মনির হোসেন (৪৫) ও নোয়াখালী চাটখিল থানার রাম নারায়ণ ইউনিয়নের জয়নাল আবেদীনের ছেলে মো. মনির হোসেন।

অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল সংবাদ সম্মেলনে বলেন, ‘অস্ত্রগুলো মহেশখালীতে তৈরি করা হয়। বিক্রির জন্য এগুলো নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিশেষ অভিযানের সময় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহ হওয়ায় পরে সেখানে তল্লাশি করে অস্ত্রগুলো জব্দ করা হয়।’

সংবাদ সম্মেলনে এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পায় কক্সবাজারের মহেশখালী থেকে একটি মাইক্রোবাসে করে বিপুল পরিমাণ অস্ত্র চট্টগ্রামে আনা হচ্ছে। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ মহেশখালী থেকে চট্টগ্রাম জেলার বিভিন্ন থানা ও মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। একপর্যায়ে সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এসে চেকপোস্টে তল্লাশি চালানোর সময় তারা আটক হয়। আটকের পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, অস্ত্রগুলো বিক্রির উদ্দেশ্যে নোয়াখালী নিয়ে যাওয়া হচ্ছিল।’

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘অস্ত্র জব্দ ও দুজনকে আটকের ঘটনায় পুলিশ সীতাকুণ্ড থানায় অস্ত্র মামলা দায়ের করেছে। মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। অস্ত্র বিক্রির সাথে মূল হোতাদের ধরতে পুলিশের অভিযান চলমান।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71