1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতার ‘বিরূপ আচরণের’ প্রতিবাদ জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে জামায়াত নেতার ‘বিরূপ আচরণের’ প্রতিবাদ জানালেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড

  • প্রকাশের সময় : শনিবার, ৩ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চাঁপাইনবাবগঞ্জে সম্প্রতি পুলিশের সুধী সমাবেশে এক বীর মুক্তিযোদ্ধাকে বক্তব্য দিতে জামায়াত নেতার বাধা দেওয়ার ঘটনায় প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এই প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনের আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধারা।

সংবাদ সম্মেলনে বলা হয়, মুক্তিযুদ্ধ ও অভ্যুত্থান এক নয়, এটা বলতে গিয়ে বাধার মুখে পড়েন বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম। অনুষ্ঠানের সামনের সারিতে বসা জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান আঙুল উঁচিয়ে তরিকুল আলমের দিকে তেড়ে আসেন। চিৎকার করে জোরপূর্বক বক্তব্য বন্ধ করতে বাধ্য করেন তিনি। লতিফুর রহমানের বাধার কারণে বক্তব্য রাখতে পারেননি তরিকুল আলম।

ঘটনার সময় পুলিশ নীরব ভূমিকায় ছিল উল্লেখ করে সংবাদ সম্মেলনে মুক্তিযোদ্ধার প্রতি বিরুপ আচরণ ও কাটাক্ষের তীব্র প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি স্বরাষ্ট্র ও মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়কে এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে।

জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আলাউদ্দীনের পক্ষে লিখিত বক্তব্য পড়েন বীর মুক্তিযোদ্ধা তরিকুল আলম। এ সময় আরও উপস্থিত ছিলেন– বীর মুক্তিযোদ্ধা মো.মোফাজ্জল হক, মো. মনসুর আলী, সৈয়দ মাহতাবুল হক, শওকত আলী, আশরাফ আলী, জয়নাল আবেদিনসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা অর্ধশতাধিক মুক্তিযোদ্ধা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71