1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চাচী অন্ডোকোষে কামড় দিলে মারা যায় ভাতিজা,৪ জনকে আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চাচী অন্ডোকোষে কামড় দিলে মারা যায় ভাতিজা,৪ জনকে আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
 নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার দাউদকান্দিতে গাছ লাগানোকে কেন্দ্র করে চাচীর কামড়ে ভাতিজা সুমন মিয়ার (৩৬) মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার সুন্দুলপুর ইউনিয়নের দশপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলার গৌরীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে মৃত্যু হয় সুমনের।

নিহত সুমন মিয়া (৩৬) দশপাড়া গ্রামের মৃত শাহজালালের পুত্র।

তিনি নারায়নগঞ্জে পানি উন্নয় বোর্ডের সরকারি কর্মচারী ছিলেন। আজ শুক্রবার সকালে নিহত সুমন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লায় মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ হত্যাকান্ডের ঘটনায় ঘাতক চাচী পারুল আক্তার (৪৫), তার স্বামী আলী মিয়া (৫৫), ছেলে রাব্বি আহমেদ ও মেয়ে তানিয়া আক্তারকে আটক করা হয়েছে। 

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সুমন মিয়া কর্মক্ষেত্র নারায়নগঞ্জ থেকে সন্ধ্যায় বাড়ি এসে দেখে তার জায়গায় চারা গাছ লাগাচ্ছে।

তিনি তার চাচীকে তার সীমানায় গাছ লাগাতে না বলে। এতে তাকে গালিগালাজ করতে থাকে। এতে সুমন মিয়া প্রতিবাদ করে এবং চাচা আলী মিয়াকে জানাতে গেলে তার চাচাতো ভাই ও বোন কিল গুষি দেয়। 

পরে তার চাচী সুমন মিয়ার অন্ডকোষে কামড় দিলে মাটিতে লুটিয়ে পড়ে সে।

পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেল কর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ঘাতক পারুল আক্তারসহ চারজন হাসপাতালে গেলে ক্ষুব্দ এলাকাবাসী আটক করে রাখে তাদের। পুলিশ ও সেনাবাহিনীর খবর পেয়ে তাদেরকে আটক করে মডেল থানায় নিয়ে যায়। 

নিহত স্ত্রী ছালমা আক্তার স্বামীর মৃত্যুর খবর শুনে বাকরুদ্ধ হয়ে বার বার মুচ্ছা যায়। তিনি বলেন, ‘আমাদের জায়গায় গাছ লাগানোয় বাধা দেওয়ায় এভাবে আমার স্বামীর অন্ডকোষে কামড়ে হত্যা করেছে।

এ ঘাতক মহিলাসহ সবার ফাঁসী চাই। আমি এ দুটি শিশু সন্তান নিয়ে কি ভাবে বাঁচবো আল্লাহ…।’দাউদকান্দি মডেল থানার সেকেন্ড অফিসার সুজয় মজুমদার বলেন, ‘গাছ লাগানোকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নিহত সুমন মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত পারুল আক্তারসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এব্যাপারে থানায় একটি হত্যা মামলাও নেওয়া হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71