1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সকলেই ডেভিল হান্টের জালে ধরা পড়বে--স্বরাষ্ট্র উপদেষ্টা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সকলেই ডেভিল হান্টের জালে ধরা পড়বে–স্বরাষ্ট্র উপদেষ্টা

  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৫

টাইমসনিউজ ডেস্ক:

অপারেশন ডেভিল হান্টের জালে চুনোপুঁটি থেকে রাঘব বোয়াল সবাই ধরা পড়বে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আজ সোমবার দুপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

এ সময় লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতের উসকানিমূলক আচরণে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কাজ করে মোক্ষম জবাব দিয়েছে।

এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, কারও বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা হলে সে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে। কোনো নিরাপদ ব্যক্তি যেন মিথ্যা মামলায় হয়রানি শিকার না হয়, সে বিষয় নিয়েও কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

অপারেশন ডেভিল হান্টে ছোট শয়তান থেকে শুরু করে বড় শয়তান সবাই ধরা পড়বে উল্লেখ করে উপদেষ্টা বলেন, কেউ ছাড় পাবে না।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71