1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চুরির অপবাদে ৩ নারীর চুল কাটার ঘটনায় যুবক সুমন দাশ আটক | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

চুরির অপবাদে ৩ নারীর চুল কাটার ঘটনায় যুবক সুমন দাশ আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় চুরির অপবাদ দিয়ে তিন নারীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সুমন দাস (৩৭) নামে এক অভিযুক্তকে আটক করেছে পুলিশ। বাকি অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সোমবার (১৪ এপ্রিল) বেলা ৩টার দিকে পৌর শহরের মসজিদপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে আখাউড়া সড়ক বাজারে এনসিসি ব্যাংকের নিচে চাঁদপুর অ্যালুমিনিয়াম স্টোরের সামনে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে।

অভিযোগ রয়েছে, চুরির অপবাদ দিয়ে তিন নারীর চুল কেটে দেন সুমন দাস ও তার সহযোগী ‘মা টেলিকম’-এর মালিক মো. রাব্বি। একইসাথে এক শিশুসহ অন্য নারীদেরও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ উঠে।

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। এদিকে সোমবার সকাল থেকে শত শত মানুষ আখাউড়া থানা ঘেরাও করে অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ করেন।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন ভোরের আকাশ পত্রিকাকে বলেন, ভিডিও ফুটেজ ও অন্যান্য সাক্ষ্যপ্রমাণ সংগ্রহ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে এবং ভিডিও ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71