1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চুরির অভিযোগে যুবককে গণপিটু‌নি‌, হাসপাতা‌লে মৃত্যু | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

চুরির অভিযোগে যুবককে গণপিটু‌নি‌, হাসপাতা‌লে মৃত্যু

  • প্রকাশের সময় : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

টাইমসনিউজ-নিজস্ব প্রতিবেদক

 

রাজবাড়ীর কালুখালীতে চুরির অভিযোগে গণপিটুনিতে আহত এক যুব‌কের মৃত্যু হয়েছে। শ‌নিবার ভোরে উপজেলার রতনদিয়া ইউ‌নিয়‌নের হরিণবাড়িয়া এলাকায় গণপিটুনির এ ঘটনা ঘ‌টে। দুপু‌রে কালুখা‌লি উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই যুব‌কের মৃত্যু হয়। কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন।

নিহত ওই যুব‌কের নাম নাজমুল হোসেন মোল্লা (৩২)। সে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাড়াখোলা গ্রামের আহম্মেদ মোল্লার ছেলে।

স্থানীয়দের বরা‌তে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান জানায়, নাজমুলসহ তিন ব্যক্তি পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করে ফিরছিল। ওই সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ধাওয়া করে। দুই ব্যক্তি পালিয়ে গেলেও ধরা পড়ে নাজমুল। উত্তেজিত জনতা তাকে গণপিটুনি দেয়।

জাহেদুর রহমান আরও জানান, এ ব্যাপারে কালুখালী থানায় মামলা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নাজমুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১টি চুরির মামলা রয়েছে ।

কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসরাত জাহান উম্মন জানান, সকাল পৌনে ৯টার দিকে হাসপাতালের সিঁড়িতে কে বা কারা আহতাবস্থায় এক যুবককে ফেলে ফেলে রেখে যায়। তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সে নিজের নাম ঠিকানা শুধু বলতে পেরেছিল। দুপুর সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71