1. admin@timesnews71.com : অ্যাডমিন :
চোর সন্দেহে একজনকে গণপিটুনি- প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ইউক্রেনের সামরিক প্রধানকে সরিয়ে দিলেন জেলেনস্কি দেশের ১৭ অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস ইরানে টানা ১১তম দিনে মার্কিন হামলা, একের পর এক বিস্ফোরণ মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ

চোর সন্দেহে একজনকে গণপিটুনি- প্রতিবাদ করায় দুই ভাইকে পিটিয়ে হত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১ এপ্রিল, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চোর সন্দেহে একজনকে গণপিটুনি দেওয়ার প্রতিবাদ জানাতে যাওয়ায় দুই ভাইকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাত ৮টার দিকে নরসিংদীর পলাশে এই ঘটনা ঘটে। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পিটুনিতে নিহত দুজনের মধ্যে একজন সাকিব মিয়া (২০), অপরজন রাকিব মিয়া (২৬)। তাঁরা পলাশ উপজেলার করতেতৈল গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সোমবার সকালে চোর সন্দেহে করতেতৈল এলাকার হিমেল নামের একজনকে গণপিটুনি দেয় পাশের ভাগদী এলাকার কিছু লোক। হিমেলকে চুরির অপবাদে গণপিটুনির দেওয়ার প্রতিবাদ জানাতে ভাগদী এলাকায় যান সহোদর রাকিব ও সাকিবসহ কিছু লোকজন। সেখানে তর্কবিতর্কের মধ্যে দুপক্ষের লোকজন সংঘর্ষে জড়ায়। একপর্যায়ে পিটুনিতে আহত হয় সাকিব ও রাকিব। পুলিশ ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে। পরে সাকিবকে নরসিংদী সদর হাসপাতাল ও রাকিবকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পথে তাঁরা মারা যান।

নরসিংদী সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক সুদীপ কুমার সাহা বলেন, ‘সাকিবকে আমরা মৃত অবস্থায় পেয়েছি। রাকিবকে আমাদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। পথে তিনিও মারা যান। সাকিবের মাথা ও শরীরে অনেক জখমের চিহ্ন রয়েছে। রাকিবের বুকের পাজর ভাঙা ছিল।’

পুলিশ কর্মকর্তা মনির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে এই ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71