1. admin@timesnews71.com : অ্যাডমিন :
ছাত্রজোটের কর্মসূচিতে নারীসহ দুজনকে লাথি মারে অভিযোগ শিবিরের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল | টাইমস নিউজ ৭১
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৮:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
মধুখালীর ১১ বিদ্যালয়ের ‘সততা স্টোর’ পরিদর্শনে দুদক, সততা চর্চায় গুরুত্ব স্থানীয় নির্বাচনে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক অংশ নিতে পারবেন না: ইসি সচিব শিক্ষকদের বদলির তদবিরের ভিড়ে অফিসে ঢুকতে পারি না : শিক্ষামন্ত্রী উন্নত চিকিৎসা শিক্ষা প্রতিষ্ঠান চান সমাজকল্যাণ মন্ত্রী পুলিশে বড় রদবদল, ৪ ডিআইজিসহ ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা আটক রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খানের পদত্যাগ মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রীর সাথে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ এবার সেই মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ছাত্রজোটের কর্মসূচিতে নারীসহ দুজনকে লাথি মারে অভিযোগ শিবিরের বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রামে বামপন্থী ছাত্রসংগঠনগুলোর মোর্চা গণতান্ত্রিক ছাত্রজোটের কর্মসূচিতে হামলার ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ছড়িয়ে পড়েছে। ভিডিওতে এক নারীসহ দুজনকে পেছন থেকে এক ব্যক্তিকে লাথি মারতে দেখা যায়।

গতকাল বুধবার বেলা সাড়ে তিনটার দিকে নগরের জামালখান এলাকায় এই ঘটনা ঘটে। এদিন সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। যে ব্যক্তিকে লাথি মারতে দেখা গেছে, তিনি ছাত্রশিবিরের সাবেক কর্মী বলছেন ছাত্রজোটের নেতা–কর্মী ও প্রত্যক্ষদর্শীরা। তিনি ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত বলছেন তাঁরা। তবে ছাত্রশিবির বলছে, তিনি শিবিরের দায়িত্বশীল কোনো পদে নেই। শিবিরের কেউ এ কাজে জড়িত নন।

১৫ সেকেন্ডের ওই ভিডিও দেখা যায়, হামলার পর প্রেসক্লাবের পাশে একটি ভবনের নিচে আশ্রয় নেন গণতান্ত্রিক ছাত্রজোটের নেতা-কর্মীরা। সেখানে একজন পুলিশ সদস্যকেও দেখা গেছে। ওই ব্যক্তি পুলিশের চোখ এড়িয়ে নেতা-কর্মীদের পেছন যান। সেখানে দাঁড়িয়ে হঠাৎ একজনকে লাথি মারেন তিনি। এরপর ঘুরে আবার আরেক নারীকে লাথি মারেন।

গতকাল সন্ধ্যা থেকে ফেসবুকে এ বিষয় নিয়ে সমালোচনা চলছে। ঘটনাস্থলে উপস্থিত ছাত্রজোটের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীরা সঙ্গে কথা বলে জানা গেছে, ভিডিওতে যে ব্যক্তিকে লাথি মারতে দেখা গেছে, তাঁর নাম আকাশ চৌধুরী। তিনি ইসলামী ছাত্রশিবিরের সাবেক কর্মী হিসেবে পরিচিত। অনেকে তাঁকে ‘শিবির ক্যাডার’ হিসেবে চেনেন। জামায়াতে ইসলামীর সাবেক এক সংসদ সদস্যের অনুসারী হিসেবে তিনি পরিচিত।

ঘটনার ভিডিও শেয়ার করে ব্যবহারকারীরা লিখেছেন, ‘ঘটনাটি চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে হয়েছে। শিক্ষার্থী বোনটির শরীরে প্রকাশ্যে পুলিশের সামনে লাথি মারা ক্যাপ পরিহিত এই শিবির সন্ত্রাসীর নাম আকাশ চৌধুরী। চট্টগ্রামের জামায়াত নেতার অনুসারী সে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ টাইমস নিউজ ৭১
Theme Customized By Times News 71